ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আকাশ, ঝালকাঠি প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির

সংবাদটি ই-পেপারে পড়ুন

ধানসিঁড়ির বাঁকে শব্দের ফেরিওয়ালা: এক অনন্য বাতিঘর ইসমাইল মুসাফির তিনি কেবল সংবাদপত্রের পাতায় সমাজের অসংগতি তুলে ধরা একজন সাংবাদিকই নন, বরং তার চেয়েও বড় পরিচয়—তিনি হৃদয়ে ধারণ করেন লাল-সবুজের বাংলা আর মননে লালন করেন গভীর সাহিত্য ও সমাজবোধ। বলছি ঝালকাঠির বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও নির্ভীক সাংবাদিক ইসমাইল মুসাফির-এর কথা।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন এই কৃতী শিক্ষার্থী চাইলেই পারতেন কর্পোরেট দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলতে। কিন্তু মাটির টান আর বাংলার প্রতি গভীর ভালোবাসা তাকে ফিরিয়ে এনেছে শিকড়ে। পেশাগত সাংবাদিকতার পাশাপাশি যেখানেই সাহিত্যের ডাক কিংবা সমাজ বদলের ডাক পড়ে, সেখানেই তিনি ছুটে যান এক আত্মিক টানে।
সমাজকে দুর্নীতিমুক্ত ও সুশাসিত করার লড়াইয়ে তিনি অন্যতম এক অগ্রসৈনিক। ঝালকাঠি জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) -এর সম্পাদক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) -এর সনাক (সচেতন নাগরিক কমিটি) সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ক্ষুরধার লেখনী ও সামাজিক কর্মকাণ্ড দুর্নীতিবিরোধী আন্দোলনকে এই অঞ্চলে এক নতুন মাত্রা দিয়েছে।
সম্প্রতি কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদীর মোহনায় তরুণ ভলান্টিয়ার আকাশের উদ্যোগে এক ব্যতিক্রমী পাঠচক্রের আয়োজন করা হয়। বিখ্যাত চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইসমাইল মুসাফিরকে।
আয়োজনের দিনটিতে প্রকৃতির রূপ ছিল দারুণ বৈরী। মেঘভাঙা বৃষ্টির তোড়জোড় উপেক্ষা করে, কেবল সাহিত্যের প্রতি অন্তহীন অনুরাগ আর তরুণদের প্রতি অফুরন্ত ভালোবাসার টানে তিনি হাজির হন নদীর মোহনায়। ঝুম বৃষ্টিতে ভিজেও তাঁর কণ্ঠে বিন্দুমাত্র ক্লান্তি ছিল না, বরং তাঁর চোখ-মুখে ছিল তারুণ্যের দীপ্তি। বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে মিলিয়ে তিনি জহির রায়হানের কালজয়ী সৃষ্টি, অন্তহীন সংগ্রাম ও চলচ্চিত্র ভাবনা নিয়ে এমন এক মায়াবী ও তথ্যবহুল আলোচনা গড়ে তোলেন, যা উপস্থিত সবাইকে বিমোহিত করে।
বৃষ্টির মাঝেও ধানসিঁড়ির মোহনায় অনুষ্ঠিত সেই পাঠচক্রটি সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত তরুণদের মতে, ইসমাইল মুসাফিরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা মফস্বলে এসে টিআইবি ও সুজন-এর মতো প্ল্যাটফর্ম থেকে সমাজ সংস্কার ও সাহিত্যের আলো ছড়াচ্ছেন বলেই তরুণ সমাজ এখনো সুপথের সন্ধান পাচ্ছে। বাংলা ভাষা ও সংস্কৃতির এই অদম্য কান্ডারি তাঁর কাজের মাধ্যমে আগামী দিনেও ঝালকাঠির বুকে এক অনন্য বাতিঘর হয়ে থাকবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০