ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৪, ৬:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার কমলো সাকিব আল হাসানের বেতন

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, আট মাসের ব্যবধানে বদলে গেল সব। অনেকটা হুট করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যা প্রভাব ফেলেছে তার আয়েও।

কানপুর টেস্ট শেষে কেউ ধরেছেন বাংলাদেশের বিমান, কেউ যোগ দিচ্ছেন টি-টোয়েন্টি দলে। একমাত্র সাকিব আল হাসানের পথ ভিন্ন। বিশ্বসেরা অলরাউন্ডার পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা পর্যন্ত কানপুর টেস্টই সাকিবের শেষ বলে ধরে নেয়া যায়। সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা—শর্তের সিদ্ধান্ত এখনও আসেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে; তাতে মনে হয় না সাকিব দেশে গিয়ে অবসর নিতে পারবেন।

টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে যা বলেছেন, তাতে দেশে আশার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়াও যায় না। সবমিলিয়ে বিষয়টি আছে দোদুল্যমান অবস্থায়।

এদিকে সাকিব টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০২৪ বিশ্বকাপে, কানপুর যদি শেষ টেস্ট হয় তাহলে দুই সংস্করণে সাকিব আর কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত থাকছেন না। এতে বেতন কমছে অর্ধেকেরও বেশি।

বিসিবি ক্রিকেটার বেতন দিয়ে থাকে সংস্করণ অনুযায়ী ও ক্যাটাগরির ভিত্তিতে আলাদাভাবে। তিন সংস্করণে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন সাকিব। টেস্টে তার বেতন সাড়ে ৪ লাখ, ওয়ানডেতে ৪ লাখ ও টি-টোয়েন্টিতে সাড়ে ৩ লাখ টাকা। কোনো ক্রিকেটারের নাম যদি তিন সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের শতভাগ, দ্বিতীয় সংস্করণের ৫০ ভাগ ও তৃতীয় সংস্করণের ৪০ ভাগ টাকা পেয়ে থাকেন। এই হিসেবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন ৭ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া তিন সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি ভাতা। এই ভাতাসহ প্রতি মাসে লাখ টাকার বেশি পেতেন সাকিব।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের কথা বলায় স্বয়ংক্রিয়ভাবে চুক্তি থেকে সাকিবের নাম কাটা যাচ্ছে। সঙ্গে বন্ধ হবে দুই সংস্করণের বেতনও। টেস্ট চুক্তি থেকে সাকিব পেতেন সাড়ে ৪ লাখ আর টি-টোয়েন্টির চল্লিশ ভাগ তথা ১ লাখ ৪০ হাজার টাকা। এই দুই সংস্করণের টাকা সাকিব আর পাবেন না। একমাত্র ওয়ানডে চুক্তির জন্য সাকিব মাসে পাবেন ৪ লাখ টাকা করে।

লম্বা সময় ধরে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ বেতনধারী ক্রিকেটার হিসেবে ছিলেন। সেই জায়গা এখন নাজমুল হোসেন শান্তর দখলে। তিন সংস্করণে এ+ ক্যাটাগরিতে থাকা শান্তর বেতন ৭ লাখ ৯০ হাজার, সঙ্গে যোগ হবে অধিনায়ক ভাতা ১ লাখ টাকা। সবমিলিয়ে বেতন-ভাতা থেকে তার আয় ৮ লাখ ৯০ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব

১২

ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

১৩

রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল মধ্যরাতে বন্ধ হচ্ছে পরিবহন চলাচল

১৪

৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১৫

বরিশালে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

১৬

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

১৭

পটুয়াখালীতে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

১৮

মেহেন্দিগঞ্জের ২১ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

বরিশাল হালিমা খাতুন স্কুলের তিন শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০