তানজীল ইসলাম শুভ
২ জুলাই ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসন বরিশাল ও ৮৪ ইভেন্টের ছোঁয়ায় স্বাবলম্বী ৫ অসহায় মানুষ

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় শুধু প্রশাসনিক কাজের কেন্দ্র নয়, বরং এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধানের এক অনন্য প্ল্যাটফর্ম।

জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি প্রতিটি বুধবার অনুষ্ঠিত হয় সেখানে গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আজ ২ জুলাই বুধবার দুপুরে গণশুনানি শেষে এসএসসি ৮৪ ইভেন্ট এর অনন্য উদ্যোগে এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সহযোগিতায় ৫ জন অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, ভ্রাম্যমান কফি মেকার ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় অসহায় মানুষের হাতে এসকল উপকরণ তুলেদেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহবায়ক সাজ্জাদ পারভেজ। অসহায় গৃহিনী নাসরিন আক্তার মনি কে আত্মনির্ভরশীল করতে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। শান্তা আক্তার, ছাবিহা ও মোঃ ছাব্বিশ কে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান কফি মেকার ও কফি তৈরির উপকরণ বিতরণ করা হয়।

এসময় শফিকুল ইসলাম এর পরিবারকে ব্যবসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো সাগরের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০