ঝালকাঠি প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ফারুককে নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি কোনো পদ থেকে অপসারিত হননি; শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাজনিত ছুটিতে থাকায় সাময়িকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ফারুক গত ৬ জুলাই থেকে ১৫ দিনের ছুটিতে রয়েছেন। এ সময় ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান-২ আব্দুর রহিমকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৬ জুলাই গৃহীত ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। রেজুলেশনে প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ফারুক এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাকসুদুল হকের স্বাক্ষর রয়েছে। তবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালে আব্দুর রহিম আর্থিক ক্ষমতা ভোগ করবেন না; তিনি কেবল নাগরিক সেবাসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

ইউনিয়ন পরিষদ সূত্র আরও জানায়, ২০২৪ সালের ১০ অক্টোবর মিজানুর রহমান ফারুক প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২১ সালের জুন মাসে ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিন্নাপাড়া এলাকা থেকে ইউপি সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন চেয়ারম্যান আবুল কালাম মাসুমসহ তিনজন প্যানেল চেয়ারম্যান দায়িত্বে অনুপস্থিত থাকলে ইউনিয়ন পরিষদের সাতজন সদস্যের ভোটে নবগঠিত প্যানেলে মিজানুর রহমান ফারুক প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাকসুদুল হক বলেন, “মিজানুর রহমান ফারুক চিকিৎসাজনিত কারণে ১৫ দিনের ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনিই পুনরায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময়ের জন্য আব্দুর রহিম ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন।”

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ফারুক বলেন, “শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ছুটিতে আছি। চিকিৎসা শেষে আবারও এলাকার মানুষের সেবায় নিজ দায়িত্ব পালন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০