ডেস্ক রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রান্সজেন্ডারদের নারী ক্রিকেটের শীর্ষ স্তরে নিষিদ্ধ করল ইংল্যান্ড

২০২৩ সালে ‘ট্রান্সজেন্ডার’ বা রূপান্তরিত খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আইসিসির দেখানো পথেই হাঁটলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘরোয়া ক্রিকেটে মেয়েদের শীর্ষ প্রতিযোগিতায় এই নিষেধাজ্ঞা জারি করেছে ইসিবি।

ইসিবি জানিয়েছে, বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া কোনো পুরুষ রূপান্তরিত নারী হয়ে উঠলে, তিনি দেশটির শীর্ষ দুটি স্তর টায়ার ওয়ান ও টায়ার টুতে খেলতে পারবেন না। তবে ঘরোয়া ক্রিকেটের তৃতীয় স্তরের নিচে এবং বিনোদনমূলক ক্রিকেটে রূপান্তরিত নারীদের অংশগ্রহণে বাধা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে, বিস্তর পরামর্শ, ন্যায্যতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি’র মধ্যে মিথস্ক্রিয়া বিবেচনায় নিয়েছে বলে উল্লেখ করে ইসিবি। যেখানে বলা হয়েছে, পরামর্শ গ্রহণকালে সংগৃহীত বিস্তৃত মতামত, ২০২৩ সালে পরিচালিত আলোচনা পর্ব এবং প্রাসঙ্গিক বিজ্ঞান ও চিকিৎসা প্রমাণ বিবেচনায় নিয়ে ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সাল থেকে মেয়েদের পেশাদার ঘরোয়া ক্রিকেটে আইসিসির মতো একই নীতি গ্রহণ করা হবে।

যুক্তরাজ্যে সাঁতার, সাইক্লিং, অ্যাথলেটিকস, রাগবি লিগ ও রাগবি ইউনিয়নে আগে থেকেই ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ। এবার ক্রিকেটেও এই নিষেধাজ্ঞা দেয়া হলো।

ইসিবির নিয়ম অনুযায়ী, তৃতীয় স্তর কিংবা তার নিচের টায়ারে ট্রান্সজেন্ডারদের খেলতে হলে লিখিত ছাড়পত্র নিতে হবে। তাদের রূপান্তরিত হওয়ার প্রমাণও দেখাতে হবে। সেসব পর্যালোচনা করে খেলার ছাড়পত্র দেবে ইসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগে মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে স্ত্রীর উপর নি*র্যা*তন চালিয়ে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে অবৈধ অটো জব্দ করে ২ লাখ টাকা ঘু’ষ দাবির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে ভোটে অংশ নেবে ১১ দল, হাতপাখাকে ছাড়া হচ্ছে ৫০ আসন

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হলো নাজমুলকে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিপন্ন ‘বৈলাম’ বৃক্ষ রোপণ: ৬৪ জেলায় অভিযানের মাইলফলক

বরিশাল সদর উপজেলা মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এইচ.এম জসীম উদ্দীন

নগরীর এ.কে স্কুলের ১১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

ঝালকাঠি বন্ধুসভার নতুন কমিটি গঠন: সভাপতি শাকিল রনি, সম্পাদক রাহাত

১১

বরিশাল বিভাগীয় বইমেলায় সবার নজর “বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে”

১২

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

১৩

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক প্রকাশ

১৫

খালেদা জিয়ার জন্য গুলশান কার্যালয়ে শোক বই

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

১৮

মহান বিজয় দিবস আজ

১৯

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার

২০