নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
২০ জুন ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা—জনগণ এবার ইসলামী শক্তির পক্ষেই রায় দেবে” — অধ্যক্ষ বাবর

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা এরশাদ হোসেন।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. ইদ্রিস হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের আমির এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
তিনি বলেন,

> “এবার জনগণ চায় সত্যিকারের পরিবর্তন। দাঁড়িপাল্লা হলো সেই পরিবর্তনের প্রতীক। ইনশাআল্লাহ, জনগণ এবার ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বকে বেছে নেবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মাওলানা কাওছার হামেদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস হাসান, মুহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন হাওলাদার প্রমুখ।

সমাবেশজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা এবং নতুন আশার বার্তা। স্থানীয় নেতারা নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০