বিএনপির ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা মূল্যায়নে তৃতীয় বরিশালের ছাত্রদল নেতা তানজিল

বিএনপির নির্বাচনি ইশতেহার এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কর্মযজ্ঞ বিষয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল। মেধা, প্রস্তুতি ও রাজনৈতিক জ্ঞানচর্চার স্বীকৃতি হিসেবে তাঁর এ অর্জন বরিশালের ছাত্ররাজনীতিতে ইতিবাচক সাড়া ফেলেছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিএনপির নির্বাচনি ইশতেহার, প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা এবং অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন মাহামুদ হাসান তানজিল।
কর্মশালায় তৃতীয় স্থান অর্জনকারীর নাম ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি, সরকারের পরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা তৈরি করা। একই সঙ্গে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণী বিষয়, নির্বাচনি অঙ্গীকার ও সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।
এ ধরনের মূল্যায়নমূলক আয়োজনে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকে মাহামুদ হাসান তানজিলের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতির একটি স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাষ্ট্র, সরকার, নীতিনির্ধারণ এবং নির্বাচনি অঙ্গীকার সম্পর্কে জ্ঞান অর্জন একজন ছাত্রনেতার নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, বিএনপির রাজনৈতিক দুঃসময়ে বরিশালের রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন ছাত্রনেতা মাহামুদ হাসান তানজিল। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে তিনি বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এ অর্জনের খবরে বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সহকর্মীদের মতে, দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি জ্ঞানভিত্তিক চর্চা ও মূল্যায়নে সফলতা অর্জন তরুণ রাজনৈতিক নেতৃত্বের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
রাজনৈতিক অঙ্গনে একজন ছাত্রনেতার পরিচয় কেবল মিছিল-মিটিং কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় নীতি, রাজনৈতিক দর্শন, নির্বাচনি প্রতিশ্রুতি এবং জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাও সমান গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় জাতীয় পর্যায়ের এ মূল্যায়নে মাহামুদ হাসান তানজিলের তৃতীয় স্থান অর্জন তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছেন তাঁর সহকর্মীরা।
বরিশালের একজন ছাত্রনেতা হিসেবে জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করায় তাঁর এ সাফল্য স্থানীয় ছাত্ররাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
|
১৬ নভেম্বর, ২০২৬











