নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে চুরির অভিযোগে দুই যুবককে মাথার চুল কেটে নির্যাতন

বরিশালের আগৈলঝাড়ায় চুরি করার অভিযোগে দুই যুবককে মাথার চুল কেটে, খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরির মালিক হাসান ফকির। কারখানার কর্মচারী ছিলেন যবসেন গ্রামের ইনু পাইকের ছেলে লিমন পাইক। গত ৮ মার্চ রাতে ওই কারখানা থেকে কর্মচারী লিমন পাইক ৭০ হাজার টাকা চুরি করে ঢাকায় চলে যান বলে অভিযোগ ওঠে।

লিমন পাইক ও তার বন্ধু ইমন মোল্লাকে খুঁজে ঈদের পরের দিন ঢাকার মোহাম্মদপুর থেকে আগৈলঝাড়ায় নিয়ে আসেন হাসান ফকির।

পরে তাদের দুজনের মাথার চুল কেটে, চোরের প্লেকার্ড ঝুলিয়ে বাজার ঘুড়িয়ে মঙ্গলবার রাতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

উপজেলা সদর বাজারে এমন ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে টাকা চুরির কথা স্বীকার করেছেন ওই দোকানের কর্মচারী লিমন পাইক। জমি বিক্রি করে টাকা পরিশোধ করে দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ইমন মোল্লার পিতা ব্যবসায়ী বাবুল মোল্লা বলেন, আমার ছেলে চুরি করলে তার বিরুদ্ধে মামলা করে থানায় ধরিয়ে দেন। তাকে তো এভাবে মাথার চুল কেটে রশি দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি।

কারখানার মালিক হাসান ফকির জানান, তারা যেন পালাতে না পারেন সেই জন্য রাতে শিকল দিয়ে বেঁধে রেখেছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবার মামলা করলে আমরা ব্যবস্থা নেব।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০