নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ক্ষেত থেকে তরমুজ চুরি করতে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল কুদ্দুস হাওলাদার (৫৫)। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। বিকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের মেয়ে সাদিয়া বেগম বলেন, ‘দিয়ারচর এলাকায় বাড়ি সংলগ্ন কিছু জমিতে এ বছর তরমুজ চাষ করেন বাবা। বৃহস্পতিবার বিকালে একই এলাকার ফয়সাল ইসলাম, সারোয়ার হোসেন, হাসনাইন, মিরাজ, আনোয়ার হোসেনসহ ১০-১২ জনের একটি দল আমাদের ক্ষেত থেকে তরমুজ চুরি করে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাবা। এ সময় বাবাকে মারধর করা হয়।

এতে মাথা ফেটে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাত পান। আহত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমার বাবা।

উপজেলার চরামদ্দি পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বলেন, ‘কৃষক কুদ্দুসের জমি থেকে দিনে-রাতে তরমুজ চুরি হচ্ছিল।

বৃহস্পতিবার দুপুরে তরমুজ চুরি করতে আসা ব্যক্তিদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডা হলে অভিযুক্তরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করেন।

গ্রামবাসী আহত কুদ্দুসকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে অভিযোগ দেওয়ার জন্য। কিন্তু তার অবস্থা খারাপ দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ‍এ ঘটনায় ‍একজনকে ‍আটক করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের পর লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০