জুনায়েদ সিদ্দিকী
১৯ অগাস্ট ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে সকাল থেকে বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বরিশালে বৃষ্টি শুরু হয়েছে। জেলায় ৩ ঘণ্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস। আর গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সোমবার ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।

সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুশলধারে বৃষ্টি হয়। এতে বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। তবে বৃষ্টি কমে যাওয়ার পর বেশিরভাগ এলাকার পানি নেমে যেতে থাকে।

ভারি বর্ষনের কারণে সকাল থেকে সড়কে সাধারণ মানুষের চলাচল কম ছিল। তবে স্কুল-কলেজ, অফিস আদালত খোলা থাকায় বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যায় মানুষ। অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যায়।বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের কারণে ভারি বৃষ্টি হচ্ছে। বরিশালে আজ সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও দু-একদিন থাকতে পারে। বরিশাল নদী বন্দরে ১ ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০