আবু উবাইদা, ববি প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকসু নির্বাচনের দাবিতে গণভোট

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মতামত জানতে গণভোট শুরু হয়েছে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই গণভোট মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে শুরু হয়েছে। এটি প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং আগামী ২৪ জুলাই শেষ হবে।

গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত বুথে গিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের মতামত জানাচ্ছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি তানজিদ শাহ জালাল ইমন, মেহরাব হোসেন, মো. ইয়ারুল আমিন এবং মো. সাবির মাহমুদ।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি সংগঠক শুজয় শুভ বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি কার্যকর মাধ্যম হলো ছাত্র সংসদ। এর মাধ্যমে প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হবে। তাই দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ কেমন হবে তা নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে। তাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন অত্যন্ত প্রয়োজন। এই লক্ষ্যেই আজকের গণভোটের আয়োজন করা হয়েছে।”

গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থী মেহেতাব হাসান মনে করেন, গণতান্ত্রিক চর্চা ও প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে এই গণভোটের ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং ভবিষ্যতে একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের পথে অগ্রগতি হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০