ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষজ্ঞদের এখন রায় পর্যবেক্ষণের সুযোগ নেই, পাখি উড়ে গেছে: আইনমন্ত্রী

বিচার প্রক্রিয়ার সব আইনি দিক মেনেই নোবেল বিজয়ী ড. ইউনূসের সাজা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচারক ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচার শেষ হওয়ায় এখন আর বিদেশি বিশেষজ্ঞ দলের রায় পর্যবেক্ষণের সুযোগ নেই। কারণ, পাখি উড়ে গেছে। তবে সুনির্দিষ্ট ইস্যু থাকলে বিষয়টি দেখা হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ড. ইউনূসের সাজা ও নোবেলজয়ীদের বিবৃতির জবাব দিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। এসময় তিনি ড. ইউনূস বিষয়ে বিভিন্ন দেশে অপপ্রচারের মাধ্যমে দেশের মর্যাদা খাটো করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

আইনমন্ত্রী বলেন, আপিলের কার্যক্রম চলছে। এ অবস্থায় ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন-বিবৃতি দিয়ে তাকে হয়রানির অভিযোগ করা হয়েছে। ড. ইউনূসকে সরকার কোনো হয়রানি করেনি। শ্রমিকের মামলার ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে তার সাজা হয়েছে। চার্জফ্রেম, জামিন, যুক্তিতর্ক সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সময় দিয়ে বিচার প্রক্রিয়া শেষে সাজা দেয়া হয়েছে।

৩৪২ ধারায় জবানবন্দিও দিয়েছেন ড. ইউনূস জানিয়ে আইনমন্ত্রী বলেন, শ্রমিকরা শতাধিক মামলা করেছে ন্যায় না পাওয়ায়। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতেই শ্রম অধিদফতর গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করেছিল। টাকা দিয়ে অবৈধ পন্থায় আপোষ করা হয়েছিলো। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, শ্রমিকরা যে মামলা করেছে, তার ভিত্তিতে সাজা হয়েছে। এমন অকাট্য প্রমানের পরও বিদেশে হয়রানির অভিযোগ ছড়ানো হচ্ছে। কেউ আইনের উর্ধ্বে নয়। দেশ অনেকদিন বিচারহীনতার সংস্কৃতিতে ভুগেছে। এর থেকে দেশ বের হয়েছে। আইনের শাসন আছে। অনেকে বিদেশে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করছে। ষড়যন্ত্র করছে। মনে রাখতে হবে বাংলাদেশ কারও অঙ্গুলি হেলনে চলবে না।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০