সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, হবিগঞ্জ
২৩ জুলাই ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩টি চা বাগান আবারও লাভের পথে: ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল টি কোম্পানি

দীর্ঘদিন লোকসানে থাকা দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন চা কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) অবশেষে ঘুরে দাঁড়ানোর পথে। কোম্পানির ১৩টি নিজস্ব চা বাগানকে লাভজনক অবস্থানে ফিরিয়ে আনার লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এই পরিবর্তনের পেছনে রয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান। তিনি এর আগে ২০১০ থেকে ২০১৭ এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এনটিসির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, পেশাগত দক্ষতা ও কৃষি খাতে অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত একজন সফল প্রশাসক।

২০২৩ সালে ন্যাশনাল টি কোম্পানি আর্থিক দুরাবস্থার কারণে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যায়। এ পরিস্থিতিতে গত ২ ফেব্রুয়ারি এনটিসির ৬৮২তম বোর্ড সভায় পুনরায় এইচ এস এম জিয়াউল আহসানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।


জিয়াউল আহসান বলেন,

“ন্যাশনাল টি কোম্পানিকে আবারও ঘুরে দাঁড় করাতে আমি ১৩টি চা বাগানে সর্বোচ্চ চেষ্টা করবো। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানির আর্থিক অবস্থার আমূল উন্নয়ন ঘটানো সম্ভব।”


বর্তমানে প্রতিটি চা বাগানে ব্যবস্থাপক, স্টাফ ও শ্রমিকরা নতুন উদ্যমে কাজ করছেন। উৎপাদন ব্যয় কমানো, পণ্যের মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, চা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন ব্র্যান্ড উদ্ভাবন ও বিপণনে মনোযোগ দিচ্ছে কোম্পানিটি।

বোর্ড অব ডিরেক্টররা আশাবাদ ব্যক্ত করেছেন, এইচ এস এম জিয়াউল আহসান-এর অভিজ্ঞ নেতৃত্বে ন্যাশনাল টি কোম্পানি অচিরেই আগের মতো লাভজনক অবস্থানে ফিরে আসবে।

বর্তমানে ১৩টি চা বাগানে চা পাতার উৎপাদন ও বাজারজাতকরণে গতি ফিরেছে। ‘লাভের আশায় বাগানে ব্যস্ততা’ এখন নতুন বাস্তবতা হয়ে উঠছে এনটিসির জন্য।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০