ইমরান হোসেন রাহাত খান
৫ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জুমার দিন”

“জুমার দিন”

-ইমরান হোসেন রাহাত খান-

ভোর হলো আজ জুমার দিনে,
খুশি জাগে মুমিন মনে।
সূর্যি মামা দেয় যে উঁকি,
নামাজ পড়ার নেইকো ফাঁকি।
আকাশের ঐ নীলিমাতে,
ফেরেশতারা সুর মিলাতে—
পড়ছে দরুদ নবীর তরে,
শান্তি আসুক ঘরে ঘরে।

নখ কেটে আর গোসল সেরে,
পরিষ্কার ঐ পাঞ্জাবি পরে;
আতর গোলাপ খুশবু মেখে,
যাবো ছুটে প্রভুর দিকে।
শুভ্র বসন, নূরানি মুখ,
মনে জাগে অপার্থিব সুখ,
সাদা টুপি মাথায় দিয়ে—
চলো মুমিন মসজিদে।

সব কাজ আজ থাকুক পড়ে,
মসজিদ পানে চলরে ধীর।
আযানের ঐ মধুর সুরে,
অন্তরটা যায় জুড়িয়ে।
প্রতিটি কদম সওয়াব আনে,
আল্লাহর প্রেমের টানে টানে,
দলে দলে যায় যে সবাই—
প্রভুর দেওয়া আমন্ত্রণে।

আজান হলে মসজিদে যাই,
একসাথে সব কাতার দাঁড়াই।
আগে ভাগে বসি গিয়ে,
সুরা কাহাফ পড়ি নিয়ে।
খুতবা চলে ধীর লয়ে,
শুনবো সবাই চুপ হয়ে—
মনটা রাখি মালিকের তরে,
প্রভুর প্রেমের নূর নিয়ে।

খুতবা শুনি মনোযোগ দিয়ে,
সবাই মিলে নামাজ পড়ে।
দুই রাকাত ঐ ফরজ আদায়,
মনটা যেন শান্তি পায়।
সপ্তাহের সেরা দিন এই জুমা,
সব মুমিনের খুশির সীমা।
এক কাতারে আমীর-ফকির,
নেইকো ভেদাভেদ কারোর—
সবার সেজদা একই তরে,
একই মালিকের দরবারে।

রহমতেরই বৃষ্টি ঝরে,
আল্লাহর ঘর মসজিদে নূরে।
দোয়া করি দুহাত তুলে,
ভুল যেন সব আল্লাহ ভোলে।
কবুল করো মোদের দোয়া,
পাই যেন গো জান্নাত ছোঁয়া।
পাপের কালিমা ধুয়ে যাক—
পুণ্যে ভুরুক ভুবন পাক।

জুমার পুণ্য আমেজ নিয়ে,
জীবন কাটুক সুখে ভরে।
সবার হৃদয়ে জাগুক আলো,
দিনটি যেন কাটে ভালো।
বিদায় বেলা বলি সবে—
“জুম্মা মোবারক” জয় হোক তবে!
জুম্মা মোবারক! জুম্মা মোবারক!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত, গুরুতর আহত থাই সোহেল

ধানসিঁড়ি ইউনিয়নে ফকিরহাট-বিলারবাড়ি সড়কের বেহাল দশা, দুই যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ

ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লুটপাট: আকলিমা মোয়াজ্জেম হোসেন কলেজে উন্নয়নের নামে গায়েব লাখ লাখ টাকা

ববিতে ছাত্র অধিকার পরিষদের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউজিসির অর্থায়নে সংস্কার হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠ

ঝালকাঠিতে অটোরিকশার দাপট: তীব্র যানজটে স্থবির জনজীবন

বিজন বেপারীর কবিতা “নতুন আশা”

পিরোজপুরে ক্লাস চলার সময় শিক্ষার্থীর মাথায় ভেঙে পড়লো ফ্যানের পাখা

তালতলীতে তিন গ্রাম নদী ভাঙ্গনরোধে মানববন্ধন

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে কারারক্ষী আটক

১০

”সংহতি বৈশাখ”

১১

কলাপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কক্ষে তালা শিক্ষকদের

১২

আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত

১৩

বাবুগঞ্জে একযোগে ৫ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বদলি

১৪

​ঝালকাঠির সেরা তরুণী খোঁজার লড়াই: শুরু হচ্ছে ‘অনন্যা ঝালকাঠি প্রতিযোগিতা-২০২৬

১৫

“জুমার দিন”

১৬

ঝালকাঠিতে ইনসাফ যুব পাঠাগারে শতাধিক বই প্রদান করলেন কবি মুন্সি বুরহান মাহমুদ

১৭

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা কর্মসূচি

১৮

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর নগর প্রশাসন, দখলকারীদের চূড়ান্ত সতর্কবার্তা

১৯

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এখন মরণফাঁদ: সংস্কারের নামে প্রহসন ও জনজীবনে চরম নাজেহাল অবস্থা

২০