স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ফিফা পর্তুগালকে কাপ জেতানোর ছক কষছে’, ঘানার যাজকের চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

এরিক বোয়াহেন উচে ও ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

পর্তুগালকে বিশ্বকাপ শিরোপা জেতাতে ফিফার গোপন আঁতাত চলছে বলে দাবি করেছেন ঘানার বিতর্কিত ধর্মযাজক এবং ‘রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনাল’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান এরিক বোয়াহেন উচে। তার এই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

গত রবিবার (১৪ জুন) নিজের গির্জায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় একটি ভিডিওতে এই দাবি করেন তিনি। আধ্যাত্মিক জগতের বরাত দিয়ে এই আফ্রিকান যাজক জানান, ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তাকে একটি রাজকীয় বিদায় দিতেই এই সুদূরপ্রসারী পরিকল্পনা করা হচ্ছে।

এরিক বোয়াহেন বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্মানে পর্তুগালের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে ফিফার ভেতরে একটি গোপন আলোচনা ও ম্যাচ পাতানোর ছক চলছে। আমি আগে কখনো জানতাম না যে ফুটবলেও এমন নোংরা রাজনীতি চলে।” তিনি আরও দাবি করেন, আধ্যাত্মিকভাবে তার আত্মা নাকি প্রতিবারই সেই গোপন বৈঠকগুলোতে উপস্থিত থাকে।

তবে এই চক্রান্ত এখনো চূড়ান্ত রূপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমি পুরো বিষয়টির ওপর নজর রাখছি। যখনই তারা বৈঠকে বসে, আমার আত্মা সেখানে উপস্থিত থেকে সব কথা শোনে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা ফুটবল রাজনীতি ব্যবহার করতে চাইছে, ঠিক যেমনটা থমাস পার্টেওর ক্ষেত্রে করা হয়েছিল।”

এই বিশ্বস্ত প্রফেটের ভবিষ্যদ্বাণী শুধু পর্তুগালেই সীমাবদ্ধ থাকেনি। ঘানার জাতীয় ফুটবল দল ‘ব্ল্যাক স্টারস’ নিয়েও এক সতর্কবার্তা দিয়েছেন তিনি। তার দাবি, আধ্যাত্মিক দিক থেকে ঘানা দল বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। তবে দেশবাসীকে আশাহত না হয়ে দলের জন্য মনভরে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, সঠিক আধ্যাত্মিক সমর্থন ও দোয়ার মাধ্যমেই কেবল ঘানা আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করতে সক্ষম হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে নানা ট্রল ও বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার ফুটবলপ্রেমীদের কেউ কেউ এমন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।

না আন্যেমা নামের একজন ব্যবহারকারী যাজকের ইতিবাচক দিকটি তুলে ধরে লিখেছেন, “তিনি তো আমাদের দলের জন্য প্রার্থনা করতে বলেছেন, তাই আমরা অন্য কোনো নেতিবাচক কথা শুনতে চাই না। ঈশ্বর যা প্রকাশ করেন, তা উদ্ধারের জন্যই করেন।”

সাধারণত যাজকদের বিশ্বাস করেন না জানিয়ে কাজমুতা নামের একজন মন্তব্য করেছেন, “আমি ঘানার যাজকদের বিশ্বাস করি না, কিন্তু এই লোকটি সত্যি কথাই বলছেন।”

অন্যদিকে, পুরো বিষয়টিকে হাস্যকর ও হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসন্স’-এর নকল দাবি করে আমোয়াহ ক্রিশ্চিয়ান লিখেছেন, “তিনি মূলত ‘দ্য সিম্পসন্স’-এর সেই ভবিষ্যদ্বাণীমূলক পর্বটি দেখেছেন, যেখানে বলা হয়েছিল যে পর্তুগাল এবং মেক্সিকো ফাইনালে যাবে। (সেটি দেখেই তিনি এখন বানিয়ে বলছেন)।”

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading