বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনারসি গাউনে কারিনা, মুগ্ধ নেটিজেনরা

সংবাদটি ই-পেপারে পড়ুন

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের অভিনয় ও সৌন্দর্যের প্রশংসা করে পুরো বিশ্ব। তিনিই জিরো ফিগারের ট্রেন্ড এনেছিলেন।

বর্তমানে দুই সন্তানের জননী হলেও কারিনা তার ফিটনেস ঠিক আগের মতোই ধরে রেখেছেন। সম্প্রতি কারিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার কয়েকটি ছবি শেয়ার করেছেন।

Fashion, Jewellery, Cloths, Saree, Tips, Bollywood, Kareena kaporবেনারসি গাউনে কারিনা, মুগ্ধ নেটিজেনরা

যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ভক্তকূল ও নেটিজেনরা। একদিন আগে পোস্ট করা তার এই ছবিতে এরই মধ্যে সাড়ে ৫ লাখেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে, কমেন্ট করেছেন হাজারে হাজার ভক্তকূল।

বেনারসি গাউনে কারিনা, মুগ্ধ নেটিজেনরা

সবাই তার সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন। অনেকে তো বেবোকে দেবী হিসেবেও আখ্যায়িত করেছেন। আবার কেউ কেউ লিখেছেন- তুমি অনন্যা, সবচেয়ে সুন্দরী, আকর্ষণীয়, রূপে-গুণে অনন্য, সবকিছুতেই তোমাকে মানায়, বেবো সবার সেরা, বলিউডের এভারগ্রিন ডিভা, গর্জিয়াস ইত্যাদি।

জানা গেছে, সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান তার সিনেমা ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উদযাপন করেছেন। আর সেখানে তিনি হাজির হয়েছিলেন সম্পূর্ণ ভিন্নলুকে।

সবাই তার পোশাকের প্রশংসায় এখন পঞ্চমুখ। শুধু পোশাকই নয়, ৪৪ বছর বয়সেও তার টানটান ত্বক ও মেদহীন শরীর দেখে ভক্তকূল অনুপ্রাণীতও হয়েছেন।

বেনারসি গাউনে কারিনা, মুগ্ধ নেটিজেনরা

এদিন বেনারসি শাড়ি দিয়ে তৈরি ভিনটেজ গাউন পরেন কারিনা। কালো-সোনালিরঙা এই গাউনে তাকে লেগেছে অনন্যা। জানা গেছে, দীর্ঘদিন পুরোনো ও ব্যবহৃত বেনারসি দিয়েই তৈরি হয়েছে এই ভিনটেজ গাউন।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই গাউন তৈরি করতে বেনারসি শাড়িটি এক ইঞ্চি পরিমাণও কাটছাট করেননি ডিজাইনার। কারিনার এই ভিনটেজ গাউন তৈরি করেছেন জনপ্রিয় পোশাক ডিজাইনার অমিত আগারওয়াল।

সমসাময়িকতার সাথে ঐতিহ্যের মিশেলে পোশাক ডিজাইন করার মাধ্যমে তিনি বর্তমান বিশ্বের জনপ্রিয় ডিজাইনারদের মধ্যে জায়গা করে নিয়েছেন।

বেনারসি গাউনে কারিনা, মুগ্ধ নেটিজেনরা

রিয়া কাপুরের দল কারিনাকে তার বিশেষ দিনটির জন্য স্টাইল করেন। নায়িকা এদিন বেনারসির ভিনটেজ গাউনের সঙ্গে অদিতি আমিনের আনকাট ব্র্যান্ডের অর্ধ-চাঁদের নকশা সমন্বিত জুয়েলারি পরেন।

তার সাজও ছিল স্নিগ্ধ ও পরিপাটি। কপালের কালো টিপ কারিনার সাজকে সম্পূর্ণ করেছিল। সামনে দু’পাশে কয়েকটি চুল ছেড়ে, বাকিগুলো বেঁধেছিলেন বান দিয়ে টাইট করে। দু’হাতের কব্জি পর্যন্ত পরেছিলেন পাতলা কালো মোজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০