স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাচ শেষের কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরান দলকে

রাজনীতি আর ভূ-রাজনীতির মাঠ পেরিয়ে বিশ্বমঞ্চের ফুটবল যখন লস অ্যাঞ্জেলেসের মাঠে গড়িয়েছিল, তখন সবার চোখ ছিল ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির দিকে। সোমবার (১৫ জুন) রাতে মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে বীরোচিত ড্র করে যখন মাঠ ছাড়ে ইরান।

ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইরান দলকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে মেক্সিকোর টিজুয়ানায় তাদের প্রশিক্ষণ ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ম্যাচের পর স্বাভাবিক নিয়ম অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় রাত কাটিয়ে ফুটবলারদের রিকভারি বা শারীরিক ক্লান্তি দূর করার পরিকল্পনা থাকলেও, তড়িঘড়ি করে রাতেই মাত্র ১৪০ মাইলের দূরত্বের ফ্লাইটে দলটিকে ফেরত পাঠানো হয়।

কে বা কারা এই নির্দেশ দিয়েছে তা স্পষ্ট না করলেও, ক্ষোভে ফেটে পড়েছেন ইরানি কোচ আমির ঘালিনোই।  তিনি বলেন, আমাদের ক্লান্তি দূর করার ন্যূনতম সময়টুকুও দেওয়া হয়নি। ম্যাচ শেষ হতেই বলা হলো এখনই দেশ ছাড়তে হবে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপে ইরানই সবচেয়ে বেশি নিগৃহীত ও অত্যাচারিত দল। কোচ আমির ঘালিনোই সরাসরি অভিযোগ করে বলেন, ভ্রমণ জটিলতার কারণে আমাদের খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার সময়ই পায়নি, তার ওপর ম্যাচ শেষ হতেই আবার তাড়িয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে আমাদের ভাগ্য অন্য কেউ নির্ধারণ করছে।

ইরান অধিনায়ক মেহেদি তারেমি জানান, মেক্সিকোর টিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের এই সামান্য পথের জন্য তাদের দীর্ঘ ৫ ঘণ্টা ধরে কঠোর নিরাপত্তা পরীক্ষা ও ভ্রমণের ধকল পোহাতে হয়েছে।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের এই বিশ্বকাপ যাত্রা চরম অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতার মুখে পড়ে। আমেরিকার মাটিতে তাদের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ যেন না ফেলা হয়, সেজন্য ফিফার কাছে বারবার অনুরোধ করলেও তা নাকচ হয়ে যায়। ফলে পর্যাপ্ত স্টাফ ছাড়াই সম্পূর্ণ একা এবং বিপর্যস্ত অবস্থায় বিশ্বমঞ্চে লড়াই করতে হচ্ছে দলটিকে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১১

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

১২

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

১৩

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

১৫

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১৭

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৮

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৯

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading