ই-পেপার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
ডেস্ক রিপোর্ট
৮ এপ্রিল ২০২৪, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানের শেষ দিকে বেশি বেশি পড়বেন যেসব দোয়া

সংবাদটি ই-পেপারে পড়ুন

দেখতে দেখতে শেষ হয়ে আসছে পবিত্র রমজান মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের এই মাসের বিদায়লগ্নে মুমিনের প্রধান লক্ষ্য থাকে শেষ সময়ের একটি মুহূর্তও যেন নষ্ট না হয়। এই অবস্থায় রোজাদার মুমিনের কিছু বিশেষ করণীয় রয়েছে। যেমন, সদকাতুল ফিতরের প্রস্তুতি নেয়া, তাকওয়া অবলম্বন ও নৈতিক জীবনের অঙ্গীকার করা। কিছু দোয়া রয়েছে যেগুলো রমজানের শেষ দিকে বেশি বেশি পড়া উচিত। গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার উপযুক্ত সময় এটিই।

পবিত্র এই মাসে হয়ে যাওয়া ত্রুটি-বিচ্যুতির জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এই দোয়ায় রাখা উচিত, ‘হে আমাদের রব! আমাকে, আমার মাতা-পিতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন, যেদিন হিসাব কায়েম করা হবে।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৪১)

অথবা এই দোয়া করা উচিত ‘হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন।’ (তিরমিজি: ৩৫১৩)

এছাড়াও কোরআন-হাদিসে বর্ণিত ক্ষমা প্রার্থনার সব দোয়া করা যাবে। বিশেষ করে শেষরাতের দোয়া বেশি গুরুত্বপূর্ণ। শেষরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনেন।

হাদিসে এসেছে, ‘আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।’ (সহীহ বুখারী: ১১৪৫, মুসলিম: ৭৫৮)

তাকওয়া অবলম্বনের দোয়া:

রমজানের শেষভাগে মুমিন ব্যক্তি আল্লাহর দরবারে তাকওয়া তথা আল্লাহভীতির জীবন যাপনের অঙ্গীকার করবে এবং দোয়া করবে। কেননা তাকওয়া অর্জন রোজা পালনের অন্যতম উদ্দেশ্য।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা আল বাকারা, আয়াত: ১৮৩)

তাকওয়া অর্জনে আল্লাহর সাহায্য চেয়ে এই দোয়া করবে— অর্থ: ‘হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি।’ (সুনানে তিরমিজি: ৩৪৮৯)

চারিত্রিক উন্নয়ন ও নৈতিক জীবন লাভের দোয়া:

চারিত্রিক উন্নয়ন ও নৈতিক জীবন লাভ রমজানের রোজা পালনের অন্যতম উদ্দেশ্য। তাই ব্যক্তি রমজানের শেষভাগে নৈতিক ও সংযত জীবনযাপনের দোয়া করা করবে।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহীহ বুখারী: ১৯০৩)

রমজানের বিদায়লগ্নে মুমিন চারিত্রিক উন্নতির জন্য এই দোয়া করবে, হে আল্লাহ! তুমি আমাকে সৎকাজ ও উত্তম চরিত্রের দিকে হেদায়াত দান করো। তুমি ছাড়া কেউ এমন নেই যে, সৎকাজ ও উত্তম চরিত্রের দিকে হেদায়াত দান করবে। তুমি আমাকে অসৎ চরিত্র ও বদ আমল থেকে বাঁচিয়ে রাখো। তুমি ছাড়া অসৎ চরিত্র ও বদ আমল থেকে বাঁচিয়ে রাখার কেউ নেই। (সুনানুল কুবরা: ১/৩১২)।

গুনাহমুক্ত জীবন লাভের দোয়া:

রমজানের শেষপ্রান্তে এসে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার এই দোয়া করবে, হে আল্লাহ! আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধৌত করুন। আর আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন, যেভাবে আপনি শুভ্র বস্ত্রের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন। (বুখারী: ৬৩৭৭)

উল্লেখ্য, রমজানের তাকওয়া নিয়ে বছরের সামনের দিনগুলোতেও নিজের আত্মাকে পরিশুদ্ধ করে একজন খাঁটি মুমিন হিসেবে জীবনযাপনের শিক্ষা নেয়ার উপযুক্ত সুযোগ এই রমজান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

১

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৩

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৪

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৫

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৬

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৭

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৮

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

৯

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১০

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১১

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৩

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৪

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৫

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৬

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৮

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

২০