Junaed siddiki
৩০ জানুয়ারী ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইহিল পরে পায়ের ক্ষতি করছেন না তো

হাইহিলে আপনাকে যতই আকর্ষণীয় দেখাক না কেন, জানেন কি, সব সময় হাইহিল পরা আপনার পায়ের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সব নারীর হাড় এক রকম নয়। অনেকেই মডেল, অভিনয়শিল্পীদের দেখে তাঁদের অনুকরণের চেষ্টা করেন। কিন্তু এই চর্চা সব সময়ের জন্য উপযুক্ত নয়। কোথাও বেড়াতে গেলে অল্প সময়ের জন্য হাইহিল পরা যেতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য, বিশেষত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করতে হয়, এমন পরিস্থিতিতে হাইহিল পরা একেবারেই ঠিক নয়। পরিবর্তে ব্যালেন্স হিল পরা উচিত। ব্যালেন্স হিল মানে যেসব জুতার সামনের ও পেছনের হিল প্রায় সমান। এতে পায়ের সামনের আঙুলে ওপর চাপ পড়বে না।

হাইহিলের পেছনের অংশ উঁচু থাকে। ফলে গোড়ালিতে চাপ লাগে কম। দেহের ভার গিয়ে পায়ের আঙুল অর্থাৎ পাতলা হাড়গুলোর ওপর পড়ে। পায়ের আঙুল গোড়ালির তুলনায় সাধারণত দুর্বল হয়। দীর্ঘ সময় হাইহিল পরে থাকলে দুর্বল হাড়গুলোর ওপর চাপ পড়ে বেশি। ফলে পা, কোমর, গোড়ালিতে ব্যথা হয়। কারণ, আমাদের পায়ের আঙুলসহ সারা দেহে রয়েছে অগণিত স্নায়ু, শিরা ও উপশিরা। এই শিরা, উপশিরা ও স্নায়ুর মাধ্যমে দেহের যেকোনো জায়গার ব্যথা একস্থান থেকে আরেক স্থানে পৌঁছে যায়।

অতিমাত্রায় হাইহিলের জন্য গোড়ালি উঁচু হয়েই থাকে। আর পায়ের আঙুলগুলো নিচু অবস্থানে থাকে। দীর্ঘ সময় এমন অবস্থায় থাকলে বা এভাবে দাঁড়িয়ে থাকলে পায়ের আঙুলগুলো দুর্বল হয়ে যায়। যেসব নারীর হাড় অতিমাত্রায় দুর্বল, তাঁদের পায়ের পাতলা হাড়গুলো চূড়ান্ত পর্যায়ে ভেঙেও যেতে পারে। বছরের পর বছর অতি উঁচু হিলের জুতা পরার জন্য মেরুদণ্ড সোজা অবস্থানে থাকতে পারে না। পরিণামে বৃদ্ধি পায় কোমরে ব্যথা, হাড়ের ভঙ্গুরতা।

ছাড়া কোমর, পা, হাঁটু বা পায়ের আঙুলের বড় কোনো অপারেশনের পর অবশ্যই ফ্ল্যাট জুতা পরতে হবে। গর্ভাবস্থায় অধিকাংশ নারীর হাড় দুর্বল থাকে। এ সময় হাইহিল বাড়িয়ে তুলবে কোমর ও পায়ের ব্যথা। ফ্ল্যাট জুতা একেবারেই পরতে ভালো না লাগলে ব্যালেন্স জুতা ব্যবহার করতে পারেন। তবে গর্ভাবস্থায় যাঁদের রক্তে ক্যালসিয়াম, ভিটামিন ডির মাত্রা অনেক কম থাকে, তাঁদের ফ্ল্যাট জুতা ব্যবহার করা উচিত।

রোদ আমাদের রক্তে ভিটামিন ডির মাত্রা বাড়াতে সাহায্য করে। শহুরে জীবনে শরীরে রোদ লাগানোর সুযোগ অনেক কম। এখন ঘর-অফিস সব জায়গাতেই এয়ার কন্ডিশনার। রৌদ্রবিহীন পরিবেশে কাজ করতে হয়তো ভালো লাগে, তবে টানা এ ধরনের পরিবেশে থাকলে দ্রুত হাড় ক্ষয় হয়। রক্ত পরীক্ষা করলে দেখা যাবে, যাঁরা কম রোদে যান, তাঁদের রক্তে ক্যালসিয়াম ও ভিটামিন ডির মাত্রা তুলনামূলকভাবে কম থাকে।

অন্যদিকে, মেনোপোজের পর নারীদের হাড় দুর্বল হয়ে যায়। নারীদের রক্তে তখন জরুরি অনেক হরমোনের ঘাটতি তৈরি হয়। পরিণামে বাড়তে থাকে হাড়ের ক্ষয়রোগ। তাই মেনোপোজের পর একেবারেই হাইহিল পরা উচিত নয়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০