বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়

সংবাদটি ই-পেপারে পড়ুন

ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগ কারোই কাঙ্ক্ষিত নয়। ত্বকের দাগ যে কারও আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সেইসঙ্গে সৌন্দর্যের তো হানি ঘটেই। অনেকে ত্বকের দাগ দূর করার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত প্রসাধনী কিনে আনেন। কিন্তু সেসব ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও পরবর্তীতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর বদলে ঘরোয়া উপায় বেছে নেওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক ত্বকের দাগ দূর করার ঘরোয়া প্যাক তৈরি ও তা ব্যবহারের উপায়-

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ দুটি উপাদান হলো হলুদ এবং মধু। এই দুই উপাদান ত্বকের দাগ কমাতে কার্যকরী ভূমিকা রাখে। স্ক্রাব তৈরি করার জন্য এক চা চামচ মধুতে ২ চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেই পেস্ট নিয়ে হালকা হাতে মুখে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে মুখের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে দ্রুতই।

ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে আরেকটি কার্যকরী উপাদান হলো লেবুর রস। তবে লেবুর রস কখনো সরাসরি মুখে ব্যবহার করবেন না। এর সঙ্গে কোনো না কোনো উপাদান মিশিয়ে তারপর ব্যবহার করবেন। এক চামচ চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি এক-দেড় মিনিট মুখে স্ক্রাব করতে হবে। এতে ত্বক এক্সফোলিয়েট হয় এবং দাগ কমে আসে।

আরও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা ত্বকের দাগ কমাতে কাজ করে। দাগের উপর আলুর রস ব্যবহার করতে পারেন। এতে উপকার পাবেন। কারণ আলুর রসের ব্লিচিং বৈশিষ্ট্য ত্বকের দাগ হালকা করে। আবার অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ মিশিয়েও ব্যবহার করলেও দাগ হালকা হতে থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালোভেরা ও হলুদ মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে মুছে নিন। এতে দাগমুক্ত উজ্জ্বল ত্বক পাওয়া সহজ হবে।

দাগ কমাতে প্রতিদিন মুখে অ্যালোভেরা ব্যবহার করতে  পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে বাড়িতে থাকা কফির গুঁড়া ও মধু দিয়েও পেস্ট তৈরি করে মুখে ঘষে নিতে পারেন। এটি মুখের উপরের মৃত ত্বকের কোষ দূর করে। যে কারণে ত্বক উজ্জ্বল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০