ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়িতেই বানান আমের আইসক্রিম

অতিরিক্ত গরমে একটু আইসক্রিম বা ঠান্ডা পানীয় না খেলে যেন আর চলে না। তবে গরম কালে ঠান্ডা পানীয়র থেকেও বেশি যেটা সকলের প্রিয়, সেটা হলো আইসক্রিম। চকলেট হোক অথবা অরেঞ্জ, যে কোনও আইসক্রিম খেলেই সাময়িক তৃপ্তি পাওয়া যায় গরমে। এখন আবার বাজারে এসেছে কাঁচা আমের আইসক্রিম, যা একবার খেলে মুখে লেগে থাকবে। তবে বাজার চলতি যে সমস্ত আইসক্রিম পাওয়া যায় সেগুলো এক প্রকার প্যাকেটজাত খাবারের মধ্যেই পড়ে। তাই বাজার থেকে না কিনে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের আইসক্রিম।

উপকরণ:

দুটি কাঁচা আম, ১ লিটার দুধ, ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ, দেড় কাপ পানি, কনডেন্স মিল্ক হাফ কাপ, হাফ কাপ চিনি, সবুজ রং (খাওয়ার) কয়েক ফোঁটা, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দুটি ডিমের কুসুম, এক কাপ ক্রিম।

পদ্ধতি:

প্রথমে কাঁচা আম ছোট ছোট করে কেটে নিন। এবার কেটে রাখা আমগুলো অল্প পানিতে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনি নিয়ে পানি থেকে আলাদা করে রাখুন সেদ্ধ করে রাখা কাঁচা আমগুলো। তবে ওই পানি ফেলে দেবেন না। আম থেকে আলাদা করে রাখা পানি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার তাতে দিয়ে দিন পরিমাণ মতো খাওয়ার সবুজ রং। পাত্রটি আলাদা করে সরিয়ে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে এক লিটার দুধ ফুটিয়ে নিন। ফুটন্ত অবস্থাতেই দিয়ে দিন কনডেন্সড মিল্ক, হাফ কাপ কর্নফ্লাওয়ার, দুটি ডিমের কুসুম। পুরো মিশ্রণটি ভালো করে নাড়াতে থাকুন।

দুধ ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। অন্য যে পাত্রটিতে চিনির মিশ্রণটি রাখা ছিল তাতে দিয়ে দিন ক্রিম। অল্প অল্প করে দুধ দিয়ে এবার নাড়াতে থাকুন সম্পূর্ণ মিশ্রণটি। সবশেষে দিয়ে দিন আমের ছোট ছোট টুকরোগুলো। ব্যাস, এবার আপনার কাজ শেষ। এবার কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিন পুরো মিশ্রণটি। ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরেই আপনার কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে যাবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://barishalpatrika.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

বিএনপির ভূমিধস বিজয়

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

কাস্টমসের অনাপত্তি নিয়েই ঢাকা ছেড়েছিলেন ঠাকুরগাঁও জামায়াত আমির

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী: জামায়াত আমির

বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

কঠোর নিরাপত্তায় বরিশাল, তবুও কাটছে না প্রার্থীদের শঙ্কা

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

১০

মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা

১১

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন

১২

বরিশালে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় এসেছে বিশেষ হেলিকপ্টার

১৩

বরিশালে জামায়াত সমর্থকদের ওপর হামলার প্রতিবাদ

১৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

১৫

বরিশাল পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সংগঠক ইমাম মেহেদী হাসান

১৬

প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা

১৭

বরিশালের ৫টি আসনেই চ্যালেঞ্জের মুখে বিএনপির প্রার্থীরা

১৮

বিকাশ-নগদে ক্যাশ আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা আরোপ

১৯

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২০