স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাইয়ে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের সাথে বিদায় নিশ্চিত হয়েছে, স্বাগতিক পাকিস্তানেরও। ২৭ ফেব্রুয়ারি দুইদল খেলবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। নিয়মরক্ষার এই ম্যাচ শেষেই বাংলাদেশের বিমান ধরবেন নাজমুল হোসেন শান্তরা।

তবে দ্রুতই আবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর এই পাকিস্তানেই, মে মাসে। এফটিপির আওতাভুক্ত এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। শুধু তাই না, মাসদুয়েকের মধ্যেই আবারও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে সেটা অ্যাওয়েতে না, হোমে।

জুলাই-অগাস্টে পাকিস্তানকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ চলাকালে পিসিবি প্রেসিডেন্টের সঙ্গে আড্ডায় এমন প্রস্তাব দেন সভাপতি ফারুক আহমেদ। জানা গেছে, বিসিবির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শেষ চার পাঁচ বছরে বাংলাদেশ-পাকিস্তান বেশ কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজেই মুখোমুখি হয়েছে। ২০২০ সালে প্রায় বারো বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল বাংলাদেশ। পরের বছর বাংলাদেশ সফর করে পাকিস্তান। ২০২৪ সালে দেশটিতে দুইটি টেস্ট খেলতে যায় নাজমুল হোসেন শান্তর দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০