ই-পেপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
৩১ জানুয়ারী ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এই শীতে স্টাইল করুন ৪ ধরনের শাল পরে

সংবাদটি ই-পেপারে পড়ুন

শীত ফ্যাশনে ট্র্যাডিশনাল ছোঁয়া রাখতে বর্তমানে অনেকেই শাল পরেন। শাড়ি, সালোয়ার কামিজ থেকে শুরু করে গাউন কিংবা ওয়েস্টার্ন সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় শাল। তবে শালটি আপনি কীভাবে ক্যারি করছেন তা জানতে হবে আগে।

আপনিও যদি শাল লাভার হন, তাহলে এই শীতে ৪ ধরনের শাল দিয়ে স্টাইল করতে পারেন। জেনে নিন শাল ব্যবহারের ক্ষেত্রে কোনগুলো বেছে নেবেন-

রঙিন উলের শাল

এ ধরনের শাল দেখতে বেশ সুন্দর হয়। সব রকম পোশাকের সঙ্গে স্টাইলও করা যায়। আপনি কুর্তির সঙ্গেও যেমন এই শাল পরতে পারেন, তেমনই জিন্স ও টপের সঙ্গেও স্টাইল করতে পারেন।

এমনকি এই শালকে টপের উপর দিয়ে পরে কোমরে বেল্ট লাগিয়ে নিলেই স্টাইলিশ লুক ক্রিয়েট করে ফেলতে পারবেন।

অ্যাম্ব্রোয়েডারি সিল্কের চাদর

বর্তমানে অ্যাম্ব্রোয়েডারি কারুকার্যকে গুরুত্ব দিচ্ছেন অধিকাংশ ফ্যাশনিস্তা। তাই আপনিও যদি ট্রেন্ডে থাকতে চান, তাহলে অ্যাম্ব্রোয়েডারি সিল্কের চাদর কালেকশনে রাখতে ভুলবেন না।

ফ্লোরাল অ্যাম্ব্রোয়েডারি বা অ্যাবস্ট্রাক্ট মোটিফের এমব্রয়ডারি ওয়ার্ক করা চাদর আপনাকেও যে বেশ মানাবে।

বোহেমিয়াল ফ্রিঞ্জড শাল

ইজি লুকের জন্য এমন শাল আপনার সংগ্রহে রাখতেই হবে। ট্র্য়াডিশনাল কুর্তি বা কামিজের সঙ্গে এমন শাল পরাই যায়, আবার জিন্স-টপের সঙ্গেও মানানসই।

স্টেটমেন্ট ভেলভেট শাল

এ ধরনের শালে ওয়েস্টার্ন ট্র্যাডিশনের ছোঁয়া থাকে। তাই তো এমন শাল পশ্চিমী পোশাকের সঙ্গে ক্যারি করতে পারবেন অনায়াসেই।

এক্ষেত্রে বেছে নিতে পারেন ভেলভেট শাল, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে। এমনকি আপনার সৌন্দর্যকেও বাড়াবে বহুগুণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

১

শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

২

ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

৩

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও

৪

বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

৫

পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬

৬

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

৭

সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়

৮

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান

৯

বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ

১০

বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি

১১

বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ

১২

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএম কলেজের সুরেন্দ্র ভবনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

১৪

জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠক পুরস্কার পেলেন ইয়াসের মাহিদুল ইসলাম রাব্বি

১৫

সামাজিক সংগঠন থেকে পেশাগত জীবনে, এক দশকের অভিজ্ঞতায় এগিয়ে চলেছেন ঝালকাঠির সাব্বির হোসেন রানা

১৬

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১৭

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

১৮

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

১৯

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

২০