ই-পেপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১ মার্চ ২০২৪, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে লঞ্চে উঠলো বিপিএল ট্রফি

সংবাদটি ই-পেপারে পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে মাহিদুল ইসলাম অঙ্কন ও আন্দ্রে রাসেলের ব্যাটে ১৫৫ রানের পুঁজি পায় কুমিল্লা। লক্ষ্য তাড়ায় তামিম ইকবাল ও কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় বরিশাল। ফলে, বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে হারলো কুমিল্লা।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কুমিল্লা। কাইল মেয়ার্সের তৃতীয় বলে জীবন পেলেও সেটা কাজে লাগাতে পারেননি সুনীল নারিন। একই ওভারের পঞ্চম বলে ডানহাতি এই মিডিয়াম পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা ম্যাকয়ের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন নারিন। তিনে নেমে ভালো শুরু করেন তাওহিদ হৃদয়। যদিও ইনিংস বড় করতে পারেননি দারুণ ছন্দে থাকা এই ব্যাটার।

খানিকটা পরিকল্পনার ফাঁদে ফেলেই হৃদয়ের উইকেট তুলে নেন পেসার ফুলার। লেগ সাইডে বেশি শট খেলা হৃদয়কে প্রথম দুটি বলই করেছেন অফ স্টাম্পের অনেকটা বাইরে ওয়াইড লাইনে। ফুলারের দ্বিতীয় বলটি ওয়াইড হয়েছিল। তৃতীয় ডেলিভারিও ছিল একই লাইনে। ওয়াইডে লাইনের বলে খেলতে গিয়ে থার্ডম্যানে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন হৃদয়। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার আউট হন ১৫ বলে ১৫ রান।

এমন সময় দলকে টেনে নেয়ার দায়িত্ব ছিল লিটনের কাঁধে। তবে সেটা পারেননি কুমিল্লার অধিনায়ক। ফুলারের আগের বলে স্কয়ার লেগে ফ্লিক করে চার মারেন লিটন। পরের বলটা ফুলার করেন শর্ট লেংথে এবং অফ স্টাম্পের অনেকটা বাইরে। এমন ডেলিভারিতে কাট করতে গিয়ে হৃদয়ের মতো একই জায়গায় মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন ১৬ রান করা লিটন। তাতে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে কুমিল্লা।

পুরো টুর্নামেন্টে জ্বলে উঠতে না পারা জনসন চার্লসের সুযোগ ছিল কুমিল্লাকে টেনে তোলার। তবে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারকে সেটি করতে দেননি ম্যাকয়। বাঁহাতি এই পেসারের স্লটের ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে তামিমের হাতে ক্যাচ দেন। চার্লসের ব্যাট থেকে এসেছে মাত্র ১৫ রান। ব্যাট হাতে ব্যর্থ হন মঈন আলীও। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন ইংল্যান্ডের এই ব্যাটার।

এরপর অঙ্কন এবং জাকের মিলে কুমিল্লাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে দ্রুত রান তুলতে পারেননি তারা দু’জনে। ধীরগতির ইনিংস খেলে ১৭তম ওভারে আউট হন অঙ্কন। সাউফউদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন ৩৫ বলে ৩৮ রান করা এই ব্যাটার। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল ও জাকেরের ব্যাটে ১৫৪ রানের পুঁজি পায় কুমিল্লা। রাসেল ২৭ এবং জাকের ২০ রানে অপরাজিত ছিলেন। বরিশালের হয়ে দুটি উইকেট নেন ফুলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরদিতে মাদক ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

১

শতবর্ষে প্রাণ ফিরে পেলো বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

২

ঢাকা-বরিশাল মহাসড়ক: মহাসড়কে মৃত্যুর মিছিল! গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

৩

বোনের বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে উধাও মা-ছেলে, খোঁজ মিলছে না কোথাও

৪

বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

৫

পুলিশে বড় শাস্তিমূলক ব্যবস্থা, প্রলয় কুমারসহ বরখাস্ত ৬

৬

গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকির হোসেন সৌরভের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও স্টিকার বিতরণ: ডেঙ্গু প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

৭

সাকিবুল ইসলাম রাইহান: শিক্ষা, মানবিকতা ও সংস্কৃতিচর্চায় নিজেকে গড়ার প্রত্যয়

৮

ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য প্রতিরোধে গ্লোবাল ইউনিভার্সিটি ছাত্রদলের সতর্ক অবস্থান

৯

বিএম কলেজ ক্যাম্পাসে পূবালী ব্যাংকের উদ্যোগে ৩০০টির বেশি গাছের চারা রোপণ

১০

বিএম কলেজের সঙ্গে পপুলার ডায়াগনস্টিকের স্বাস্থ্যসেবা চুক্তি

১১

বরগুনায় রক্তদাতা সম্মেলন ও সম্মাননা প্রদান: তারুণ্যের শেকড়ের আয়োজনে শতাধিক রক্তদাতার অংশগ্রহণ

১২

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএম কলেজের সুরেন্দ্র ভবনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ

১৪

জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠক পুরস্কার পেলেন ইয়াসের মাহিদুল ইসলাম রাব্বি

১৫

সামাজিক সংগঠন থেকে পেশাগত জীবনে, এক দশকের অভিজ্ঞতায় এগিয়ে চলেছেন ঝালকাঠির সাব্বির হোসেন রানা

১৬

বিএম কলেজ শিক্ষার্থীদের উপর ফের বহিরাগতদের হামলার অভিযোগ

১৭

ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের দায়বদ্ধতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ

১৮

PRAN-RFL-এর ‘Get the Challenge’-এর ফাইনালে বরিশালের ইন্তেখাব তামিম

১৯

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে অনুদানের চেক বিতরণ

২০