ই-পেপার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৭ জুলাই ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানচলাচল বন্ধ

সংবাদটি ই-পেপারে পড়ুন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছে।এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৭ জুলাই) সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।গতকাল টানা ৬ ঘন্টা মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের দাবি ও ঢাকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিচারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।এসময় রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

ববির কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়ক সুজয় শুভ জানান, আমাদের ভাইদের উপর হামলা হয়েছে।আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমাদের দাবি জানাতে আসছিলাম।ভাইদের যে রক্তাক্ত করা হয়েছে তার প্রতিবাদে ববি শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনিকা সিথি জানান, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় আন্দোলন করছি। কোটা ব্যবস্থার কারণে  হাজারো মেধাবী শিক্ষার্থী দেশ ছাড়ছেন।মেধাবীদের দেশে অবস্থান থেকে দেশের সম্পদে পরিণত হোক যেটা সবাই চায়। আমরা দ্রুত এই কোটা পদ্ধতির সংস্কার চাই।

এদিকে সড়ক অবরোধে সকল যানবাহন আটকে পড়ে যায়।ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ।কুয়াকাটা থেকে আসা এক যাত্রী জানান, সড়ক অবরোধে আমাদের যানবাহন আটকে পরে আছে।যাতায়াতের অনেক কষ্ট হয় আমাদের।।ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মত জনগণের।দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলনের একটা সমাধান দরকার।যাতে সাধারণ জনগণের ভোগান্তি কমে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ, আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ,বাংলা বিভাগের মৃত্যুঞ্জয় রায় ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার মৌ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

১

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৩

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৪

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৫

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৬

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

৭

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

৮

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

৯

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১১

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১২

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৪

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৫

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৬

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

১৭

টুঙ্গিপাড়ায় পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

১৮

নাটোরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

১৯

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০