Junaed siddiki
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খসে পড়ল বিএম কলেজের স্টাফ কোয়াটারের পলেস্তরা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্টাফ কোয়াটারের পলেস্তরা খসে পড়েছে। এতে মোবারক হোসেন নামের এক কর্মচারী ফামিলিসহ আতঙ্কে রয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

 

কলেজ সূত্রে জানাযায়,মোবারক হোসেন কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত (ডিগ্রী) হোস্টেলের চতুর্থ শ্রেণীর এখন কর্মচারী। হোস্টেল দেখা শুনা করতে কলেজ থেকে ফ্যামিলিসহ থাকার জন্য তাকে একটি কোয়াটার দেওয়া হয়, শনিবার রাতে তিনি যেই রুমে থাকেন ওই রুমের ছাদের পলেস্তরা খসে পড়েছে। ঘটনার ওই সময় ফ্যামিলিসহ সবাই ঘুমে ছিলেন।

 

মোবারক হোসেন জানান, শনিবার রাতে সবাই ঘুমিয়ে গেলে হটাৎ বিকট শব্দ হয়, বিকট শব্দের ভয়ে আমার ছোট ছেলে মো. ইমরান (৫) চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। পড়ে ঘুম থেকে উঠে দেখি রুমে ছাদের পলেস্তরা খসে পড়েছে।

 

তিনি আরো জানান, বিছানার ওপরে সামিয়ানা টাঙানো থাকায় খসে পড়া পলেস্তরার অংশ গুলো সামিয়ানার উপরে পরে ফলে এর জোর কমে যায়। যদি সামিয়ানা না থাকতো তাহলে সরাসরি আমাদের উপরে পড়তো এবং এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতো। স্টাফ কোয়ার্টার টি সংস্কর মেরামতে কলেজ প্রশাসনের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

 

এ ঘটনায় মোবারক হোসেনের পাশে এগিয়ে আসেন কলেজ হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরা। তারা জানান, মোবারক ভাই অনেক ভালো মনের একজন মানুষ, হোস্টেলে যেকোনো প্রয়োজনে তিনি আমাদের পাশে থাকেন। তার রুমের পলেস্তরা খসে পড়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। তার রুমের সংস্কার মেরামতে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ জানান, স্টাফ কোয়ার্টারে পলেস্তরা খসে পড়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি এবং খুব শীগ্রই এর প্রয়োজনীয় ব্যাবস্থা

নেওয়া হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০