ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামকে উড়িয়ে তিনে উঠে এলো কুমিল্লা

বিপিএলে এবারের আসরে সফল দলগুলোর একটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদেরই কিনা এভাবে নাকানি চুবানি খাওয়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স! চট্টগ্রামকে এবারের আসরের সর্বনিম্ন ৭২ রানে গুটিয়ে ৭ উইকেট আর ৬৪ বল হাতে রেখে জিতেছে কুমিল্লা।

বড় জয়ে রানরেটও বাড়িয়ে নিয়েছে লিটন দাসের দল। রংপুর রাইডার্সের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর নেমে গেছে চারে।

অধিনায়ক লিটন দাস মাত্র ২ আর মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রানে ফিরলেও ৭৩ রানের মামুলি লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট হয়নি কুমিল্লার। তাওহিদ হৃদয় ১৩ বলেই ৫ চার আর ১ ছক্কায় ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন।

 

দল জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আউট হয়ে যান হৃদয়। তবে মোহাম্মদ রিজওয়ান দেখেশুনে খেলে ২৪ বলে ১৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ৪ রানে অপরাজিত থাকেন রেমন রেইফার।

 

এক টম ব্রুস ছাড়া কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ব্রুস ২০ বলে করেন ২৭ রান। ১৬ বলে ১১ করেন নাজিবুল্লাহ জাদরান।

অধিনায়ক শুভাগতহোম ৭ রান করে আউট হন। তানজিদ তামিম, সৈকত আলিসহ চট্টগ্রামের চার ব্যাটার আউট হন শূন্য রানে।

তানভীর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট আলিস আল ইসলামের।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০