ডেস্ক রিপোর্ট
৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ঝড় আসছে’, আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে ইউনাইটেড কোচের হুঙ্কার

দীর্ঘ ব্যর্থতার জালে আবদ্ধ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যর্থতার গণ্ডিতে ঘুরপাক খেয়ে এবারের মৌসুমে ক্রমেই নিচের দিকে যাচ্ছিল তারা। সেই দায়েই কোচ এরিক টেন হাগকে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ। মাঝে কিছুদিনের অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের পর পূর্ণমেয়াদে দায়িত্ব পেয়েছেন আমুরি। ডাগ আউটে তার অবস্থান কিছুটা হলেও স্বস্তির আবহ এনেছে ইউনাইটেড শিবিরে। লিগে নিজেদের সবশেষ ম্যাচে এভারটনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। এবার আর্সেনালকেও হুঙ্কার দিলেন আমুরি।

রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হবে রেড ডেভিলসরা। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে আমুরির কণ্ঠে মিশে রইল কঠিন বাস্তবতার ছোঁয়া। আবার সময়ের সঙ্গে তার দল যে সেরা অবস্থায় ফিরবে, সেই আশাও দেখালেন তিনি। হুঙ্কার দিলেন, ‘ঝড় আসছে’ বলে।

অবশ্য প্রতিপক্ষকে বেশ সমীহ করেছেন ইউনাইটেড বস। তিনি বলেন, কোচ হিসেবে একজনকে অবশ্যই ইতিবাচক থাকতে হয়। আমরা আর্সেনালকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি বলেন, আমি ভিন্ন কিছু বলতে চাই, কিন্তু আমাকে আবারও বলতে হচ্ছে: ঝড় আসবে। আপনারাও এমন অভিব্যক্তি প্রকাশ করবেন কি-না, আমি জানি না। তবে সামনে আমাদের কঠিন সময় আসবে, আবার কিছু ম্যাচে আমরা নিজেদের খুঁজেও পাব। আমি এটা জানি, কারণ আমি আমার খেলোয়াড়দের সম্পর্কে জানি এবং আমি ফুটবল বুঝি ও ফুটবল অনুসরণ করি। আমরা এমন একটা ধাপে আছি, যেখানে আমরা দলের মধ্যে ছোট ছোট বিষয় যোগ করছি, অনুশীলন ছাড়া।

উল্লেখ্য, লিগ টেবিলে ১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ইউনাইটেড। অপর দিকে, সমান সংখ্যক ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ২৫। তারা অবস্থান করছে তালিকার দ্বিতীয় স্থানে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF