ডেস্ক রিপোর্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওয়াজ-বিলাওয়ালের দলের সঙ্গে জোট গড়বো না: পিটিআই চেয়ারম্যান

পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার গঠনের জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল বা বিলাওয়াল ভুট্টোর দলের সঙ্গে জোট গড়বে না বলে জানিয়েছে। ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এ ঘোষণা দিয়েছেন। বলেন, তার দল ১৫০টির বেশি আসন পাবে। খবর জিও নিউজের।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জিও নিউজকে গহর আলী খান বলেন, পিএমএল–এন ও পিপিপির সঙ্গে আমরা কোনো যোগাযোগ রাখছি না। ১৫০টি আসনে পিটিআই জয় পেতে যাচ্ছে। আমরা কেন্দ্রে এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সরকার গঠন করবো।

রয়টার্সের খবরে ১০০টির বেশি আসনের ফল ঘোষণা করা হয়েছে। যেখানে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জিও নিউজের সবশেষ আপডেটে ১৮২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ওই ফলে বলা হয়, স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭৬টি আসনে। যাদের বেশিরভাগই ইমরান খানের অনুসারীরা। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জিতেছে ৫৫টি আসনে। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩টি আসন।

এছাড়া, মুত্তাহিদা কওমি মুভমেন্ট ৪টি, ইস্তেগাম পাকিস্তান পার্টি ২টি, পাকিস্তান মাসহি লিগ ও জমিয়ত উলামা-ই-ইসলাম (এফ) একটি করে আসনে জয় পেয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না–ও পেতে পারে।

উল্লেখ্য, পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোট হয়েছে ২৬৫ আসনে। আর আইনি প্রতিবন্ধকতার কারণে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

হাদী ইস্যু: পুরো কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাতে খেয়া মাঝি নিহত

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাদিকে হামলায় সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ

ওসমান হাদী’র গ্রামের বাড়িতে চুরি

আইসিইউতে ওসমান হাদি, অবস্থা অত্যন্ত গুরুতর: চিকিৎসক

পোস্টার ছাড়াই নির্বাচন করছেন তাসনিম জারা

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু “সাজিদকে” জীবিত উদ্ধার

১০

১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন

১১

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

১২

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

১৩

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

১৪

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

১৫

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

১৬

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

১৭

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

১৮

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

১৯

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

২০