স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড জিতলেই বিদায় বাংলাদেশ ও পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ-‘এ’
টানা দুই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। এ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জিতে শেষ চারের পথে এগিয়ে নিউজিল্যান্ডও। অন্যদিকে, টানা দুই হারে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেছে আয়োজক পাকিস্তানেরও। চলতি টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-এর ভাগ্য নির্ধারণী ম্যাচ বলা চলে আজকের বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লড়াই। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলমান ম্যাচেই নির্ধারণ হয়ে যেতে পারে গ্রুপ ‘এ’ থেকে কারা যাচ্ছে সেমিফাইনালে। সমীকরণও সহজ, নিউজিল্যান্ড জিতলেই ভারতকে সঙ্গে নিয়ে দুই দলই যাবে টুর্নামেন্টের পরের পর্বে। অন্যদিকে, বাংলাদেশ যদি কিউইদের হারাতে পারে, তাহলে আশা টিকে থাকবে গ্রুপের চার দলেরই।

আজকের ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। ধরা যাক গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ পাকিস্তানকে হারাবে, তাতেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না নাজমুল হোসেন শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকবে তাদের। সেক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য থাকবে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর। এরপর নিউজিল্যান্ডকে ভারত হারালেই তিন দলের পয়েন্ট হবে সমান ২। রানরেটের হিসেবে পাকিস্তান তখন যেতে পারে সেমিতে।

বিপর্যয়ের দায়ে পাকিস্তানের ৩ তারকাকে বাদ দেওয়ার দাবি

অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জিতে এবং ভারতকে যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারায় তাহলে তৈরি হবে আরেক জটিল সমীকরণ। তখন বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড– তিন দলের পয়েন্ট হবে সমান ৪। নিট রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমি-ফাইনালে।

অবশ্য, এত সমীকরণ সম্ভবত ভালো লাগেনি বাংলাদেশের। কার্যত ডু অর ডাই ম্যাচে রানপ্রসবা রাওয়ালপিন্ডিতে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ২৩৬ রানের সাদামাটা পুঁজি দাঁড় করাতে পেরেছে শান্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টার্গেট তাড়ায় ব্যাট করছে নিউজিল্যান্ড।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF