ডেস্ক রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুল নেয়া নয় দেয়ার সংস্কৃতি চালু করলেন বরিশালের নতুন ডিসি

আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে বরিশালে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে বরিশাল জেলার সুধীজনদের মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সুধীজনদের ফুল দিয়ে বরণ করেন।

জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ সর্বস্তরের সুধীজন। শুরুতে সুধীজনদের সাথে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

পরে উন্মুক্ত আলোচনা শেষে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন বিস্তারিত আলোচনা করেন। নবাগত জেলা প্রশাসক বরিশাল গত ১২ সেপ্টেম্বর বরিশাল জেলার দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বরিশালে যোগদানের পর থেকে বরিশালের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ইতোমধ্যে প্লাস্টিকের ব্যবহার বন্ধে তার নিজ দপ্তরে প্লাস্টিক বোতলের পরিবর্তে গ্লাস ব্যবহারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি সবাইকে প্লাস্টিক ও প্লাস্টিকজাত বস্তু ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি সাধারণ মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে বরিশালে যোগদান করেছেন, তাই তিনি ফুল নেয়া নয়, দেয়ায় সংস্কৃতি চালু করেছেন। তাকে স্বাগত জানাতে আসা শুভাকাঙ্ক্ষীদের নিজেই ফুল দিয়ে বরণ করেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০