ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববি শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল সামাদ শান্তকে গ্রেফতারকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তাদের সড়কে আগুন জ্বালাতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলায় অভিযুক্ত ছিলেন আল সামাদ শান্ত। মিথ্যা মামলার জেরে বুধবার বরিশাল শহর থেকে তাকে আটক করে পুলিশ। মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং শান্তকে মুক্তি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় উপ-পুলিশ কমিশনার আলি আশরাফ ভুইয়া ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত হতে বলেন এবং আল সামাদ শান্তকে মুক্তি দেওয়ার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে রাত সাড়ে ১১টার দিকে অবরোধ উঠিয়ে নেন এবং যান চলাচলের জন্য রাস্তা ছেড়ে দেন।

বিষয়টি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম বলেন, শান্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার মুক্তির জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবেদনটি বিবেচনা করা হবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০