নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের এ.কে স্কুলে “স্কুল ব্যাংকিং” কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে স্কুল ব্যাংকিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এ, এফ, এম আজিজুর রহমান (মামুন ভূঁইয়া), বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পি এল সি চকবাজার শাখার ব্যবস্থাপক কাজী মো: আমির হোসেন, উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

সভায় বক্তারা স্কুল ব্যাংকিং এর বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। প্রধান অতিথি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মামুন ভূইয়া বলেন ছাত্র জীবন থেকেই মিতব্যায়িতা ও সঞ্চয়ের মনোভাব ধারণ করতে হবে। বিশেষ অতিথি চকবাজার শাখা ব্যবস্থাপক জনাব কাজী মোঃ আমির হোসেন বলেন আগে ব্যাংক হিসাব খোলা অনেক কষ্টসাধ্য ছিল , শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার কোন সুযোগই ছিল না।

এখন ব্যাংকগুলো অত্যাধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গ্রাহকের দোরগোড়ায় কড়া নাড়ছে। সভাপতির বক্তব্যে বিদ্যালয়র প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং এ উদ্বুদ্ধ করার জন্য স্টুডেন্ট একাউন্টের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০