ডেস্ক রিপোর্ট
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে জুয়াড়িদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে বরিশালের হিজলা উপজেলায় জুয়াড়িদের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পুরাতন হিজলা মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর রায়।

আহতরা হলেন- হিজলা থানার এএসআই মো. আব্বাস ও কনস্টেবল মো. আব্দুর রহমান।

পরিদর্শক দীপংকর রায় বলেন, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এএসআই আব্বাসের নেতৃত্বে তিন সদস্যর পুলিশ দল পুরাতন হিজলা মাছঘাট এলাকায় গিয়েছিলেন।

সেখানে গিয়ে একটি জুয়ার আসর দেখতে পেয়ে অভিযান করলে জুয়াড়িরা হামলা করে। এতে দুইজন আহত হন।

এর মধ্যে এএসআই আব্বাসের মাথায় জখম হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কনস্টেবল রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সাব্বির বলেন, পুরাতন হিজলা মাছঘাট এলাকায় নিয়মিত জুয়ার আসর বসান স্থানীয় কয়েকজন। সেখানে তাস দিয়ে প্রতিদিন ৩-৫ লাখ টাকার জুয়া খেলা হয়।

সাব্বির জানান, “বিষয়টি পুলিশকে জানালে তারা এসে কয়েকজন জুয়াড়িকে আটক করে। তখন অন্য জুয়াড়িরা হামলা করে আটকদের ছিনিয়ে নিয়েছে। হামলার খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা এসে আহতদের উদ্ধার করেছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিদর্শক দীপংকর রায়।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০