জুনায়েদ সিদ্দিকী
১২ অগাস্ট ২০২৪, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএম কলেজের উপাধ্যক্ষকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ নেতা-কর্মীদের ইন্ধন দেওয়ার অভিযোগে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ. এস. কাইয়ুম উদ্দিন আহমেদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে কলেজের ফেইসবুক গ্রুপসহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পোস্ট করে তাঁকে এই সময়ের মধ্যে পদত্যাগ করতে বলেন সাধারণ শিক্ষার্থীরা।

বিএম কলেজের অন্যতম সমন্বয়ক মো. মুহাইমিনুল ইসলাম ফরহাদ বলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ স্যার কখনোই শিক্ষার্থীবান্ধব ছিলেন না। তিনি অনেক আগ থেকেই বিএম কলেজ ছাত্রলীগকে লালনপালন করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি সর্বপ্রথম বহিরাগত ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। সরকারি কর্মকর্তা বিধিমালা লঙ্ঘন করে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বিধায় সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আগামী ২৪ ঘণ্টার (১৩ আগস্ট) সকাল ১১টা মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা ফের আন্দোলন করতে বাধ্য হবো।

এ বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগকে ইন্ধন দেয়ার বিষয়ে তারা যে অভিযোগ তুলেছে এটা সঠিক নয়। কারণ আমি সরকারের একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা, সুতরাং ক্ষমতায় যে সরকার থাকবে সে সরকারের সক্ষতা রেখেই আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমি একজন সরকারি কর্মকর্তা । সরকার যদি আমাকে পদত্যাগ করতে বলে আমি পদত্যাগ করবো।সরকার যদি চাকরি ছেড়ে দিতে বলে তাহলে অবশ্যই আমি চাকরি ছেড়ে দেবো সুতরাং সরকার আমাকে যেই সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্তই মেনে নেব।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হকের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য প্রকাশ করেননি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

অপরিবর্তিত থাকছে বরিশাল সিটির অটো ভাড়া

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার, বাদীর দাবি—‘মামলায় তার নাম দিইনি’

বাড়তি অটো ভাড়ার বিরুদ্ধে মাঠে বিএম কলেজের শিক্ষার্থীরা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

মুসলিম ফুটবলারদের জন্য যে সিদ্ধান্ত নিল ফিফা

১০

বাউফলে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার হুমকি

১১

প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে

১২

হিজলায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৩

ঝালকাঠির মিলন হত্যা: ২ পলাতক আসামি গ্রেপ্তার

১৪

পরিবেশ দূষণকারী বরিশালের সেই কারখানা সপ্তাহখানেকের মধ্যে বন্ধের দাবি

১৫

সরকারি ব্রজমোহন কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ অনুষ্ঠিত ‎

১৬

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিসইয়াবাসহ মাদক কারবারি আটক

১৭

বরিশালে পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় অভিযোগ

১৮

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার

১৯

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহ/ত্যা

২০