ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে হাসান মাহমুদ যেখানে বাংলাদেশের প্রথম

অপেক্ষাটা ছিল প্রথম দিনের দ্বিতীয় সেশন থেকেই। সুনির্দিষ্টভাবে বললে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ঋষভ পন্তকে আউট করার পর। সেটি ছিল হাসান মাহমুদের চতুর্থ উইকেট। বৃহস্পতিবার দুপুর থেকে হাতছানি দিতে থাকা ফাইফার হাসানের ঝুলিতে ধরা দিল আজ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের সকালে। যশপ্রীত বুমরাকে তৃতীয় স্লিপে জাকির হাসানের ক্যাচ বানিয়ে নিলেন নিজের পঞ্চম উইকেট।

তবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে অর্জনটা শুধু হাসানের নয়, অর্জনটা বাংলাদেশেরও। এই প্রথম ভারতের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের কোনো বোলার। শুধু পেসারই নয়, ভারতে মাটিতে খেলা ৩ টেস্টে পাঁচ উইকেট নেয়ার কীর্তি নেই বাংলাদেশি কোনো স্পিনারেরও।

২৪ বছর বয়সী হাসানের ব্যক্তিগত কীর্তিটা অবশ্য বাংলাদেশ-ভারত লড়াইয়েই সীমাবদ্ধ নয়। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেয়া মাত্র দ্বিতীয় পেসার হাসান। গত চার বছরে এই কীর্তিটা আর আছে শুধু টিম সাউদির। নিউজিল্যান্ডের ডানহাতি পেসার ২০২১ সালে কানপুর টেস্টে ৬৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। আর এশিয়ানদের মধ্যে ভারতের মাটিতে সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ইয়াসির আরাফাত ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে।

চেন্নাইয়ে হাসানের ৮৩ রানে ৫ উইকেট ফিরিয়ে এনেছে বাংলাদেশের এক যুগ পুরোনো এক স্মৃতিও। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল আগের ম্যাচটি খেলেছে পাকিস্তানে। মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান।

বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেয়ার আগের কীর্তিটি রবিউল ইসলামের। এই পেসার ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশের পেসারদের মধ্যে বিদেশের মাটিতে দুবার পাঁচ উইকেট নেয়ার কীর্তিও শুধু রবিউল আর হাসানেরই। অন্যদের মধ্যে একবার করে বিদেশে ফাইফার নেয়ার কীর্তি আছে ইবাদত হোসেন, মনজুরুল ইসলাম, শাহাদত হোসেন, রুবেল হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। ইবাদত ২০২১ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে, মনজুরুল ইসলাম ২০০১ সালে বুলাওয়ে, শাহাদাত হোসেন ২০১০ সালে বুলাওয়ে, রুবেল ২০১০ সালে হ্যামিল্টনে ও খালেদ ২০২২ সালে সেন্ট লুসিয়ায় পাঁচ উইকেট পেয়েছিলেন।

সবমিলিয়ে হাসান মাহমুদ ভারতের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নেয়া পঞ্চম বাংলাদেশি বোলার। এর আগের চারটিই ছিল দেশের মাটিতে। ঢাকা টেস্টে ২০০০ সালে নাঈমুর রহমান, চট্টগ্রাম টেস্টে ২০১০ সালে সাকিব আল হাসান, শাহাদাত হোসেন ২০১০ সালে চট্টগ্রামে ও মেহেদী হাসান মিরাজ ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১০

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

১১

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

১৩

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

১৪

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১৬

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১৭

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৮

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৯

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

২০
📰 পুরো পাতায় পড়ুনPDF