আজ ০১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১ টায় নগরীর সদর রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বনামধণ্য পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বজন সমাবেশে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম।
এ সময় পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দৈনিক যুগান্তর পত্রিকার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এ ধরনের একটি অনারম্বর আয়োজনের জন্য যুগান্তর পত্রিকার কর্তৃপক্ষ, কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে গণমাধ্যমের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন।
দৈনিক যুগান্তর পত্রিকা, বরিশাল এর ব্যুরো প্রধান জনাব আকতার ফারুক শাহিন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, শিক্ষকমন্ডলী, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Facebook Comments Box
Like this:
LikeLoading…
Related
সর্বশেষ
জনপ্রিয়
প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার, যা জানাল ইউনিয়ন পরিষদ
১
জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান