ডেস্ক রিপোর্ট
২ অগাস্ট ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন জামাল ভূঁইয়া

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই পক্ষে ও বিপক্ষে কথা বলছে। কেউ প্রকাশ্যে আন্দোলনকারীদের সঙ্গে সড়কে এসে আওয়াজ তুলছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন। বসে নেই খেলোয়াড়রাও, চলমান আন্দোলন ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জামাল ভূঁইয়া বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। এবার শিক্ষার্থীদের আন্দোলনে মেধার জয় হয়েছে। আমরা অনেক দেশে খেলতে যাই, বিদেশে বসেও গল্প করি। আবার কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো দেখাই। তারা এসব দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই গর্ভ হয়। শিক্ষার্থীদের এই সফল আন্দোলনে মেধা জিতেছে কিন্তু এগুলোর মাঝে দেখলাম অনেক জায়গায় ভাঙচুর ও আগুনে পোড়ানো হয়েছে। অনেক হতাহত হয়েছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরও বলেন, প্রতিবাদ-আন্দোলন সবাই সাপোর্ট করুন, তবে আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দেশের সম্পদ ও মানুষের ক্ষতি কেউ না করে। কারণ দেশটা আমাদের সবার। আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি সবসময়। সবাইকে অনুরোধ করবো সচেতন থাকার জন্য, যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

ইয়াসের উদ্যোগে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন

বিএম কলেজের উপাধ্যক্ষ৷ আবুল কালাম আজাদর নিয়োগ আদেশ বাতিল

নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে সুশাসন নিশ্চিত করতে হবে: টিআইবি

বিএম কলেজে ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ ও জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

ডেঙ্গু প্রতিরোধে ইয়াসের আয়োজনে বৈদারাপুরে সচেতনতামূলক সেমিনার

১১

ফের ক্রেতার সাথে খারাপ ব্যবহার “জেমি কর্ণার’র কর্মচারীর

১২

আগাছানাশক ‘প্যারাক কোয়াট’: বিশ্বজুড়ে নিষিদ্ধ হলেও বাংলাদেশে অনিয়ন্ত্রিত ব্যবহার, বাড়ছে প্রাণহানি:

১৩

প্রাণঝুঁকি আর মৃত্যুফাঁদে বসবাস করছে বিএম কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীরা

১৪

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

১৫

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

১৬

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

১৭

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

১৯

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

২০