জুনায়েদ সিদ্দিকী
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৭, আবেদন করুন দ্রুতই

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩-২০তম গ্রেডে ৪ ক্যাটাগরির পদে ১৭ কর্মী নিয়োগে ২২ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সমাজকল্যাণ মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে (সব গ্রেডে অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা);

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না – নৌপরিবহন উপদেষ্টা

বাবরি মসজিদ পুনর্নির্মাণ: একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা

ভোলা-বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে : উপদেষ্টা ফওজুল কবির

৩ দলের সমন্বয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

নিজ এলাকায় হেনস্থার শিকার “ব্যারিস্টার ফুয়াদ”

অনিবন্ধিত ফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর, নিবন্ধন করবেন যেভাবে

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসক বরখাস্ত

বরিশালে বিএনপি নেতার ছু‘রি’কা’ঘা’তে জামায়াতকর্মী আহত

ভূমিকম্পে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় বরিশাল নগরী

শেখ রাসেল পরিষদের সদস্য বিল্লাল এবার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী

১০

ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১১

শেবাচিমে ২ বছরের শিশুকে অবহেলা! চিকিৎসার বদলে ইউটিউব দেখছিলেন ‘ইন্টার্ন’

১২

বরিশালে এইচআইভি সংক্রমণে নতুন উদ্বেগ: এক বছরে শনাক্ত ২০ জন, অর্ধেকই শিক্ষার্থী

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৬ সদস্যের কমিটি গঠন

১৪

ববিতে নবীন শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং: ভুক্তভোগীর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

১৫

ছাত্রসংসদের নাম জটিলতা নিরসনে ববিতে নিস্ফল বৈঠক

১৬

বরিশালে থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ

১৮

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১৯

বরিশালে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ডিসি

২০