ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

সংবাদটি ই-পেপারে পড়ুন

ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিসিসিআই। শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।’

সীমান্ত উত্তেজনার কারণে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া নিরাপদ হবে কি না—এই প্রশ্নকে সামনে রেখেই বিসিসিআই এক জরুরি বৈঠকে বসে। সম্ভাব্য ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব পক্ষের নিরাপত্তার স্বার্থে আপাতত সাত দিনের জন্য টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিসিআই আরও জানায়, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির প্রতি পূর্ণ আস্থা রাখি। কিন্তু খেলোয়াড়, সম্প্রচারক, স্পনসর ও ভক্তদের নিরাপত্তা এবং আবেগ বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

এই সিদ্ধান্ত আসে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি বৃহস্পতিবার (৮ মে) ধর্মশালায় বাতিল হওয়ার পরপরই। তখন থেকেই বিদেশি খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।

ধর্মশালা থেকে খেলোয়াড় ও কর্মকর্তা, সম্প্রচারক ও স্টাফদের দিল্লি স্থানান্তরের কাজ গোপনীয়তার সঙ্গে চলছে। অংশগ্রহণকারীদের হোটেল থেকে বাসে উঠতে বলা হলেও কোথা থেকে ট্রেনে উঠানো হবে, সে তথ্য জানানো হয়নি।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। আমরা প্রতিটি সিদ্ধান্ত নেব নিরাপত্তা ও লজিস্টিক বিবেচনায়।’

যদিও এখনো সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে সাত দিনের জন্য, তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে পরিস্থিতির উন্নতির ওপর। বিসিসিআই’র পরবর্তী ঘোষণা নির্ধারণ করবে—আইপিএল কত দ্রুত আবার মাঠে ফিরতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০