জুনায়েদ সিদ্দিকী
৩ অগাস্ট ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে বিদায় করে সেমিফিইনালে ফ্রান্স

প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এরই সঙ্গে অলিম্পিক ফুটবল থেকে বিদায়ঘণ্টা বেজেছে আর্জেন্টিনার।

শুক্রবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় এই দুই দল। এদিন  পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে আলবিসেলেস্তেরা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।

খেলার শুরুতেই গোল হজম করে আকাশী-সাদা জার্সিধারীরা। ম্যাচের ৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফিলিপ্পে মাতেতা। শেষ পর্যন্ত ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শুরুতেই গোল হজম করে সেটা আর পরিশোধ করতে পারেনি ২০০৪ ও ২০০৮ সালের সোনাজয়ীরা।

ম্যাচের ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল ফ্রান্স। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে বোর্দোর গ্যালারি। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়। পুরো ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রেখেছিল ৭০ শতাংশ সময়।

আর্জেন্টিনা শট নিয়েছিল ১৬টি, এবং ১০টি শট নিয়েছিল ফ্রান্স। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

এদিকে, ইতিহাস গড়ে অলিম্পিকের সেমিতে মরক্কো। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো নক আউট ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েছে দলটি। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমি ফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। গতকাল শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ক্লাব পিএসজির স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০