ডেস্ক রিপোর্ট
৯ নভেম্বর ২০২৪, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আল হিলাল ছেড়ে পুরোনো ঠিকানায় ফিরছেন নেইমার!

ইউরোপীয় ক্লাবের ছায়া মাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড়বছর আগে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ফর্মহীনতা নয়, ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল। 

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন নেইমার।

সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী, এরই মধ্যে নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকার বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসতে চায় আল হিলাল।

ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলছেন, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক চিন্ন করতে যাচ্ছে আল হিলাল। হয়তো জানুয়ারিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ক্লাবটি।

এদিকে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। এক টেলিভিশন শো তে তিনি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।’

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

১

বিএম কলেজে ‘ম্যানেজমেন্ট ফেস্ট ’ অনুষ্ঠিত

২

হিজলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্বের পরিচয় অজানা

৩

বরিশাল জেলা যুবদলের নেতৃত্বে আসতে তৎপর পদপ্রত্যাশীরা

৪

বরিশালে বউ-শাশুড়ির বিরোধের পর নারীর মৃত্যু, পুত্রবধূ আটক

৫

সরকারি বিএম কলেজে: “হাফপ্যান্ট পরে” ইসলামী ছাত্র আন্দোলনের ম্যারাথন, পোশাক নিয়ে বিতর্ক

৬

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

৮

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

৯

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

১০

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

১১

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

১২

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৩

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

১৪

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

১৫

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

১৬

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১৭

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১৮

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১৯

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

২০