ডেস্ক রিপোর্ট
৮ এপ্রিল ২০২৪, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনাইটেড-লিভারপুল ড্র’য়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের ৩২ তম রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করে শিরোপার লড়াইয়ে আরও উত্তাপ ছড়িয়ে দিয়েছে লিভারপুল। রোববার (৭ এপ্রিল) রাতে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয় দুদল। আগে লিড নিয়েও পিছিয়ে পড়ে অলরেডসরা। অবশ্য শেষ দিকে সালাহর পেনাল্টিতে এক পয়েন্ট নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ম্যাচের ২৩ তম মিনিটে কর্নার থেকে দারউইন নুনিয়েজের পাস আসে লুইস দিয়াজের কাছে। দারুণ এক ভলিতে গোল পেয়ে যান কলম্বিয়ান এই উইঙ্গার। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। এক পর্যায়ে মাঝ পথেই ১-২ গোলে পিছিয়ে পড়ে লিভারপুর। ম্যাচের ৫০ মিনিটে লিভারপুলে জ্যারেল কোয়ানশার অবিশ্বাস্য ভুল পাস থকে বল পেয়ে প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে বল পাঠান পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচে তখন ১-১ গোলে সমতায়। ঠিক ১৭ মিনিট পর অসাধারণ এক গোল করেন মাইনু। এগিয়ে যায় রেড ডেভিলসরা। ম্যাচের ৮৪ তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর হার্ভি এলিয়টকে ফেলে দেন অ্যারন ওয়ান-বিসাকা। পেনাল্টি পায় লিভারপুল। নির্ধারিত সময় শেষ হবার ৬ মিনিট আগে আর ভুল করেননি সালাহ। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান লিভারপুলকে। ম্যাচ শেষ হয় ২-২ ড্র’য়ে।

উল্লেখ্য, এ ম্যাচের ফলাফলে সমান সংখ্যক ম্যাচে আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান। দুদলের পয়েন্টই ৭১। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ম্যানসিটি।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১০

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১১

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১২

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৩

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৪

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৫

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৬

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৭

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

১৯

ডিসেম্বরকে টার্গেট করে সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF