ডেস্ক রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমকে হাসপাতালে নেয়ার সময় কী হয়েছিল? যা জানালেন অ্যাম্বুলেন্স চালক

বিকেএসপিতে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। এরইমধ্যে তার এনজিওগ্রাম করে হার্টে রিং পরানোও হয়ে গেছে।

তাকে হাসপাতালে নেয়া অ্যাম্বুলেন্স চালক গোলাম রব্বানীর সাথে কথা হয় যমুনা টিভির। তিনি জানান, মাঠে শুরুতে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে ঢাকা থেকে উড়িয়ে নেয়া হেলিকপ্টার। কিন্তু প্রথমে তাকে নেয়া হয় পাশেরই আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি হাসপাতালে।

রব্বানী বলেন, বুকে ব্যথা অনুভব করলে তামিমকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তখন কিছুটা ভালো অনুভব করলেও হালকা বুকে ব্যথা ছিল। তখন তামিম নিজেই রাজধানীর একটি হাসপাতালে তাকে নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

হাসপাতাল থেকে তখন তাকে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারের কাছে। সেটা হাসপাতাল থেকে দুই-তিন মিনিটের দূরত্বে ছিল। এরইমধ্যে আবারও প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় তার। আবারও হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, তা অনুমান করেন সঙ্গে থাকা নার্স এবং অ্যাম্বুলেন্স চালক রব্বানী। কোনো সময় নষ্ট না করে তিনি গাড়ি ঘুড়িয়ে আবার হাসপাতালে চলে আসেন।

রব্বানী জানান, তিনি ফিরতে ফিরতে হাসপাতালের জরুরি বিভাগে ফোন করেন। জানান, তিনি আবারও তামিমকে নিয়ে হাসপাতালে আসছেন। যেন সব রেডি করে রাখা হয়। যেহেতু খুব স্বল্প দূরত্বে ছিলেন তারা, তাই দ্রুতই আবারও তামিমকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু হয়।

রব্বানী এমন অনেক গুরুতর রোগী আনা-নেয়া করেন। সে অভিজ্ঞতা তিনি বলেন, শুরুতে আকাশপথে ঢাকায় নেয়ার সিদ্ধান্তেই অটল থাকলে তামিম ইকবালের খারাপ কিছু হতে পারতো। কারণ হেলিকপ্টারে তোলা থেকে শুরু করে ঢাকায় হাসপাতালে চিকিৎসা শুরু পর্যন্ত বেশ সময় প্রয়োজন। তা লেগে গেলে আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারতো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০