ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Junaed siddiki
২৪ মে ২০২৪, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ক্রিকেট কি অধঃপতনের শেষ প্রান্তে?

সংবাদটি ই-পেপারে পড়ুন

পুরো দেশ এই একটি খেলাকে নিয়েই আলোচনা করে, উল্লাস করে, শোকে কাতর হয়। যারা জিতে গেলে জিতে যায় পুরো দেশ। আর হারলে হেরে যায় সেই দেশের সমর্থকরা। কিন্তু যারা মাঠে দেশটার মানুষদের স্বপ্ন দেখান। হেরে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিতে চান না। কারণ ‍হিসেবে ঘুরে-ফিরে আসে অজুহাত।

টি-টোয়েন্টিতে ইউএসএ তথা যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯ নম্বরে। আর বাংলাদেশ এর নয় নম্বর। দশধাপ এগিয়ে থাকা দলটাকে টি-টোয়েন্টি শেখাচ্ছে সেই পিছিয়ে থাকা দলটিই। তারা ক্রিকেট খেলছেন হিসেব করলে সাত দিন। যারা কিনা বিভিন্ন দেশের বাতিল অর্থ্যাৎ সেই দেশে না চলা ক্রিকেটারদের নিয়ে করেছে একটা ক্যাম্প। সেই দলের সাথে বাংলাদেশের সিরিজ হেরে যাওয়া কল্পনাতেও যে আসে না। অথচ ক্রিকেটে বাংলাদেশ পার করে ফেলেছে কয়েকটা যুগ। দলে আছেন অভিজ্ঞতা আর যশে ঠাসা বেশ কিছু ক্রিকেটাররাও। তবে ওই যে সামর্থ্য বয়সে নয় ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। যেটা বাংলাদেশের ক্রিকেটারদের নেই।

ব্যাটিং ব্যর্থতা ঢাকতে যখন কৌশল অবলম্বন করতে হয় তখন আর বোঝার বাকি থাকে না যে কতটা অবনমন হয়েছে দেশের ক্রিকেটের। টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা নির্ভর করে মাঠ আর পিচ বিবেচনায়। তবে সেখানে বাংলাদেশের যেন মুখস্থ একটা ধারণা টস জিতলেই ফিল্ডিং নিতে হবে।

মনগড়া কথা নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন পর্যন্ত সাতটা টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সিরিজ বাদ দিলে যেটা দাঁড়ায় ছয়ে। সেই ছয় সিরিজে বাংলাদেশ ম্যাচ খেলেছে ১৯ টা। তার মধ্যে টস জিতেছে ১২ টা ম্যাচেই। তবে সেই ১২ ম্যাচের বিপরীতে টসে জিতে ব্যাটিং মাত্র এক ম্যাচে।

যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দু্ই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার পালা ক্রিকেটের নয়া এই দলটার কাছে টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জার রেকর্ড গড়া। বাংলাদেশ যেমন ক্রিকেট খেলছে তাতে অসম্ভব কিছুই নয়। তবে এই লজ্জা থেকে কীভাবে বাঁচা যায় সেই চেষ্টাটাই করতে হবে শান্তর দলের।

সিরিজ হারের পর টাইগার দলপতি জানিয়েছেন তাদের দক্ষতায় কোনো সমস্যা নেই সমস্যাটা মানসিকতায়। তবে শেষ ম্যাচে সেভাবেই মানসিকভাবে প্রস্তুত থাকাটা জরুরী হয়ে পড়েছে তাদের। শেষ ম্যাচে অন্তত মানসিকভাবে ফিট থেকে নিজেদের সামর্থ্যটা দেখোনোর পালাটাই এবার টাইগারদের সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল স্পেসের দাবিতে বরিশালে আভাসের উদ্যোগে সাংবাদিক-মানবাধিকারকর্মীদের প্রচারাভিযান

১

পবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা

২

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

৩

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

৪

বাবুগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৫

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার

৬

চরামদ্দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

৭

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

৮

প্রধানমন্ত্রী জন্মদিনে শিশুদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজনে রহমতুল্লাহ

৯

জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন

১০

এবার গোপালগঞ্জ- ২ আসনের এমপি বাবরের কার্যালয়ে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগ

১১

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

১২

শ্রমিকলীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের ভান্ডার, গ্রেপ্তার ৩

১৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তা আটক, মারধর করে প্রক্টর অফিসে নিল ছাত্রদল

১৪

বরগুনা সরকারি কলেজের: সেমিনারে ছাত্রদল সভাপতির অনুমতি না নেওয়ায় সাংবাদিককে মারধর

১৫

বরিশাল সিভিল জজ আদালতের বিচারক “নাদিম” নিখোঁজ

১৬

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

১৭

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

১৯

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মীরা

২০