ডেস্ক রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি ভেলেজ সার্সফিল্ড। প্রিমিয়ার ডিভিশনের এই ক্লাবটি ১০ বার জাতীয় শিরোপার পাশাপাশি ১৯৯৪ সালের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়নও। হঠাৎ আলোচনায় সেই ক্লাব। তবে সেটি কোন সাফল্য সংবাদের জন্য নয়। ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন ক্লাবটির চার ফুটবলার। দেশটির এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে তাদের বিরুদ্ধে।

আটক চার ফুটবলার উরুগুয়ের ৩৭ বছর বয়সী গোলকিপার সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেন্তিন এবং আর্জেন্টিনার ব্রায়ান কুফরে ও আবিয়েল ওসোরিও। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে ৪৮ ঘন্টার জন্য তাদের আটক করেছে পুলিশ। এরপর নেয়া হবে আদালতে। সেখানে বিচারক সিদ্ধান্ত দেবেন, তাদের গ্রেপ্তার করা হবে কিনা।

অভিযোগকারীর আইনজীবী হুয়ান রুবেলস বলেন, শুনানির আগে আটক করার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে। তাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষনের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থেই তাদের আটক করেছে টুকুমেন পুলিশ। ৪৮ ঘন্টা পেরোনোর পর বিচারক ঠিক করবেন তাদের আটকাদেশ আরও বাড়ানো হবে কিনা।

গেল ২ মার্চ ভেলেজ ও অ্যাটলেটিকো টুকুমেনের মধ্যকার খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর অভিযোগকারী ২৪ বছর বয়সী নারী সাংবাদিককে একটি হোটেল রুমে ডাকেন ভেলেজ ক্লাবের ফুটবলার সেবাস্তিয়ান সোসা। সেখানে অপেক্ষায় ছিলেন অভিযুক্ত বাকি তিন ফুটবলার। রুমে বসে একসঙ্গে পানীয় পান করার পর মাথা ঘোরাচ্ছিল সেই নারী সাংবাদিকের। এরপর বিছানায় শুয়ে পড়লে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তার।

যদিও গেল ৮ মার্চ ইন্সটাগ্রাম বার্তায় অভিযোগ অস্বীকার করেন সেবাস্তিয়ান সোসা। তার দাবি জোরপূর্বক বা ধর্ষণ নয়, দু’পক্ষের সম্মতিতেই মিলিত হয়েছিলেন তারা। তবে এ ঘটনায় কঠোর অবস্থানে অভিযুক্ত চার ফুটবলারের ক্লাব ভেলেজ সার্সফিল্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে তাদের নিষিদ্ধ করার খবর জানিয়েছে ক্লাবটি। পাশাপাশি তাদের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীন তদন্ত শুরুর নির্দেশও দেয়া হয়েছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০