ডেস্ক রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা

চলমান আইপিএলের ৪২তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে পাঞ্জাব কিংস। ঘরের মাঠে আগে ব্যাট করতে পাঞ্জাব বোলাদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কলকাতার ব্যাটাররা। মারকুটে ব্যাটিংয়ে পাঞ্জাবকে পাহাড় সমান ২৬১ রানের লক্ষ্য দিয়েছে রাসেল-নারিনরা।

শুক্রবার (২৬ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন সুনীল নারিন এবং ফিল সল্ট। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৭৬ রান তোলে দুইবারের চ্যাম্পিয়নরা। এদিন পাঞ্জাব বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার।

নারিন ২৩ বলে এবং ২৫ বলে ফিফটি তুলে নেন সল্ট। দুজনের ব্যাট থেকে আসে ১৩৮ রান। ৩২ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন নারিন। ১৩তম ওভারে স্যাম কারানের বলে বোল্ড আউট হন আরেক ওপেনার সল্ট। ৩৬ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ইংলিশ ওপেনার।

রাসেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভেঙ্কাতিশ আইয়ার। তবে ইনিংস বড় করতে পারেননি রাসেল। ১২ বলে ২৪ রান করে আউট হন এই মারকুটে ব্যাটার। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন শ্রেয়াস আইয়ার। ১০ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে সাজঘরে ফেরেন কলকাতা অধিনায়ক।

৪ বলে ৫ রান করে আউট হন রিঙ্কু সিং। রামানদ্বীপের ৩ বলে ৬ রান এবং ভেঙ্কাতিশ আইয়ারের ২৩ বলে ৩৯ রানে ভর করে ২৬১ রানের বড় পুঁজি পেয়েছে কলকাতা।

পাঞ্জাব কিংসের হয়ে দুই উইকেট শিকার করেন আর্শদ্বীপ সিং। এ ছাড়াও স্যাম কারান, হার্শাল প্যাটেল এবং রাহুল চাহার একটি করে উইকেট নেন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০