ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকত

প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। আগামী ২ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি।

বুধবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈশ্বিক এই টুর্নামেন্টের পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর আগে, গত বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা। এ ছাড়া নারীদের দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের প্যানেলে ছিলেন তিনি।

অন্যদিকে ২০২৩ সালে তৃতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়ে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন ইলিংওয়ার্থ। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

শরফুদ্দৌলা ও ইলিংওয়ার্থের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন, টিভি আম্পায়ার অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে।

এদিকে ভারত-পাকিস্তানসহ বিশ্বকাপের গ্রুপ পর্বে আটটি ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা। ভারত ও পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। সব মিলিয়ে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার, দুটি করে ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হয়ে ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন শরফুদ্দৌলা। গ্রুপ পর্ব শেষে সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম পরে ঘোষণা করা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের তালিকা :

আম্পায়ার : শরফুদ্দৌলা সৈকত, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ানো হোল্ডস্টক, আল্লাহুদিয়েন পালেকার, রিচার্ড কেটেলব্রো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, পল রাইফেল ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি : ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০