ডেস্ক রিপোর্ট
২৩ ফেব্রুয়ারী ২০২৪, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের জয়ে কপাল পুড়লো খুলনার

বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেয়া ১৪২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে টপকে যায় তামিম ইকবালের দল। এতে দল হিসেবে আসরের শেষ চারের টিকিট কাটলো বরিশাল।

বরিশালের জয় নিশ্চিত হওয়ায় কপাল পুড়লো এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্সের। ফলে সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনার ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। বরিশালের আগে রংপুর, কুমিল্লা ও চট্টগ্রাম নকআউট পর্ব নিশ্চিত করেছে।

শেষ চারে যেতে হলে খুলনার জন্য ছিল নানা যদি-কিন্তুর হিসাব। কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে বরিশাল হারলে আর সিলেটের বিপক্ষে শর্ত অনুযায়ী বড় ব্যবধানে জিততে পারলে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বিজয়ের দলের। তবে কুমিল্লার বিপক্ষে বরিশাল জয় পাওয়ায় সরাসরি শেষ চার নিশ্চিত হলো বরিশালের। এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বরিশাল। চারে থাকা চট্টগ্রামের পয়েন্টও ১৪। আর সিলেটের বিপক্ষে খুলনা জয় পেলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১২।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরে বরিশালের বিপক্ষে ধুকতে থাকা কুমিল্লা শেষদিকে জাকের আলীর ক্যামিওতে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জাকের ১৬ বলে ৪ ছয় ও দুই চারে ৩৮ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন।

১৪২ রানের লক্ষ্য তাড়ায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খেলেন ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও ছয় চারে। জয় থেকে ২০ রান দূরে থাকতে তামিম বিদায় নিলেও মাহমুদউল্লাহ ও সৌম্য জয় তুলে নিয়েই মাঠ ছাড়েন।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১০

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১১

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

১২

আমতলীতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সংলাপ

১৩

বরিশালে অনুষ্ঠিত হলো ‘English Carnival 2026’

১৪

সিরিয়াল পেতে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, বরিশাল মেডিনোভার সেবায় অসন্তোষ

১৫

বিএম কলেজে বার্ষিক সাময়িকী ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন

১৬

বরিশাল সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নানা ঘাটতি, টিআইবির সঙ্গে মতবিনিময়

১৭

বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

১৮

বিএম কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

আমতলীতে পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

২০

📰 পুরো পাতায় পড়ুনPDF