ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদায়ের আগে পরিবারসহ জাঁকজমকপূর্ণ পার্টি এমবাপের

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায়ের আগে সপরিবারে জাঁকজমকর্পূর্ণ এক পার্টি করেছেন কিলিয়ান এমবাপে। গত সোমবার প্যারিসের নিকটবর্তী একটি বিলাসবহুল রেস্টুরেন্টে এই পার্টি করেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।

এমবাপের এই পার্টিতে ছিলেন প্রায় ২৫০ জন অতিথি। পিএসজি তারকার বাবা-মা, ভাইবোনের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সতীর্থ ও স্টাফরা।

তবে এই অনুষ্ঠানে ছিলেন না পিএসজি কোচ লুইস এনরিকে। চলতি মৌসুমের শেষ ম্যাচে এমবাপেকে দলে নেননি এই কোচ। এমনকি আগামী শনিবার ফেঞ্চ কাপের ফাইনালে লিঁওর বিপক্ষে এমবাপেকে একাদশে রাখা হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।

পার্টিতে নিমন্ত্রণ জানানো হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও ক্লাবপ্রধান নাসের আল খেলাইফিকেও। তবে তাদের কেউই উপস্থিত হননি।

মৌসুম শেষ হলেই পিএসজি থেকে বিদায় নেবেন এমবাপে। ইতিমধ্যেই সে ঘোষণাও দিয়ে ফেলেছেন তিনি। তবে পিএসজি ছেড়ে কোনো ক্লাবে যোগ দেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এমবাপে। আশা করা হচ্ছে, লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি এই তারকা।

সোমবারের ওই পার্টি শেষে এমবাপের মা ও এজেন্ট ফায়জা লামারিকে জিজ্ঞেস করা হয়, পিএসজির পর কোন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তার ছেলে।

জবাবে এমবাপের মা বলেন, ‘আপনার ইতিমধ্যে এর সবকিছু জানেন।’

এমবাপের মায়ের কথায় এটি নিশ্চিত করেই বলা যায়, রিয়ালের জার্সিতেই পরের মৌসুমে এমবাপেকে দেখা যাবে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১০

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১১

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১২

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১৩

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৪

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৫

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৬

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৭

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৮

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৯

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

২০